Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২২৭ পৃথিবী থেকে বিদায় গ্রহণকারীর মত নামায আদায় কর।” [হযরত আবূ আয্যুব (রা) সুত্রে আহমদ হাদীসটি বর্ণনা করেছেন] ২. হযরত আসিম (রা)-এর লাশকে অলৌকিকভাবে হিফাযত করা, লোকজনের হযরত খুবায়ব (রা)-কে কোন মাধ্যম ছাড়াই আঙ্গুর খেতে দেখা এবং হযরত যায়দ ইবন হারিসা (রা) ও হযরত আবু মুয়াল্লাক আনসারী (রো)-এর ঘটনা, এ সবই এর প্রমাণ যে, আল্লাহর ওলীগণের কারামত সত্য । আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলিমগণ এতে একমত । বিস্তারিতের জন্য কালামশাস্ত্রের গ্রন্থসমূহ এবং বিশেষ করে তাবাকাতুশ-শাফিয়াতুল কুবরা, ২খ. পৃ. ৫৯-৭৮ দেখুন। ৩. হযরত খুবায়ব রো)-এর এ কারামত হযরত মরিয়ম (আ)-এর কারামতের রগ 77 যা তখনই তীর কাছে খাদ্যসামত্রী দেখতে পেতেন । তিনি বলতেন, হে মরিয়ম! এ সব তুমি কোথায় পেলে? মরিয়ম বলতেন, এটা আল্লাহর নিকট থেকে । নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিযিক দান করেন।” (সুরা আলে ইমরান : ৩৭) ৪. যার মৃত্যু সন্নিকটবর্তী, তার জন্য চুল এবং নখ পরিষ্কার করা মুস্তাহাব এবং উত্তম, যেমন হযরত খুবায়ব রো) শাহাদতের পূর্বে ক্ষুর চেয়ে নেন। আল্লাহ তা'আলার দরবারে উপস্থিতির পূর্বে পরিস্কার-পরিচ্ছন্ন হওয়া জরুরী ও আবশ্যিক। ৫. যদি মুসলমান কাফিরের বন্দী হিসেবে থাকে এবং তারা তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নেয়, তা হলে মুসলমানের জন্য এটা বৈধ নয় যে, সুযোগ পেয়ে কাফিরদের শিশুদের হত্যা করা; বরং তাদের সাথে সহানুভূতি ও স্নেহপূর্ণ আচরণ করবে৷ যেমন হযরত খুবায়ব (রা) হারিসের পৌত্রকে স্নেহভরে নিজ কোলে বসিয়ে নিয়েছিলেন। কুররা অভিযান অর্থাৎ বীরে মাউনার ঘটনা এ সফর মাসেই আরেকটি ঘটনা ঘটে গেল যে, আমির ইবন মালিক আবূ বারা নবী সো)-এর খিদমতে উপস্থিত হয়ে হাদিয়া পেশ করে, কিন্তু তিনি তা গ্রহণ করেননি এবং আবু বারাকে ইসলাম গ্রহণের দাওয়াত দেন। কিন্তু আবূ বারা ইসলামও গ্রহণ করল না এবং তা অস্বীকারও করল না, বরং বলল, যদি আপনি আপনার কিছু সাহাবীকে ইসলামের দাওয়াত দেয়ার জন্য নজদবাসীদের প্রতি প্রেরণ করেন, তা হলে আমি আশা রাখি যে, তারা দাওয়াত কবুল করবে । তিনি বললেন, নজদবাসীদের ১. মিশকাত শরীফ, কিতাবুর রিকাক, তৃতীয় অধ্যায় । ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ২২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।