২২৬ সীরাতুল মুস্তফা (সা) হযরত আসিম (রা) তাঁর লাশের সম্মান ও নিরাপত্তা রক্ষার জন্য পূর্বেই প্রার্থনা করেছিলেন। আল্লাহ্ তা'আলা তাঁর মর্যাদা ও হিফাযতের ব্যবস্থা এভাবে করলেন যে, তিনি ভীমরুলের একটি বাহিনী প্রেরণ করলেন, যেগুলো তাঁর লাশকে ঘিরে রাখল, কোন কাফির এর নিকটেও আসতে পারল না। তখন তারা এ বলে চলে গেল যে, সন্ধ্যাবেলায় যখন এগুলো চলে যাবে, তখন মাথা কেটে নেয়া হবে । কিন্তু যখন রাত হলো তখন একটি বন্যা এলো, যা তাঁর লাশকে ভাসিয়ে নিয়ে গেল এবং ওরা নিরুৎসাহিত ও ক্ষতিগ্রস্থ হয়ে প্রত্যাবর্তন করল। হযরত কাতাদা (রা) থেকে বর্ণিত আছে, হযরত আসিম (রা) আল্লাহ তা'আলার সাথে এ ওয়াদা করেছিলেন যে, আমি কোন মুশরিককে কখনো স্পর্শ করব না এবং আমাকেও যেন কোন মুশরিক স্পর্শ না করে । হযরত উমর রো)-এর সামনে যখন হযরত আসিম (রা)-এর কথা ম্মরণ করা হতো, তখন তিনি বলতেন, আন্রাহ তা'আলা কোন কোন সময় তাঁর বিশিষ্ট বান্দাকে মৃত্যুর পরেও হিফাষত করেন যেমন জীবিতাবস্থায় তার হিফাযত করতেন ।* মক্কার কাফিরগণ হযরত খুবায়ব রো)-এর লাশ শুলীতে ঝুলিয়ে রেখে দিয়েছিল। রাসূলুল্লাহ (সা) হযরত যুবায়র (রা) এবং হযরত মিকদাদ (রা)-কে তাঁর লাশ নিয়ে আসার জন্য মদীনা থেকে মন্কায় প্রেরণ করেন। যখন তারা তানঈমে পৌঁছলেন, তখন দেখতে পেলেন লাশটি পাহারা দেয়ার জন্য চন্লিশ ব্যক্তি শূলীর চারপাশে অবস্থান করছে। হযরত যুবায়র (রা) এবং হযরত মিকদাদ (রো) তাদেরকে অলস অবস্থায় তিন্দ্রাচ্ছন্ন) দেখে শৃলী থেকে লাশ নামিয়ে ঘোড়ায় রাখলেন । লাশ তখনো তরতাজা ছিল, এতে কোনই পরিবর্তন হয়নি, অথচ শুলীতে ঝুলানোর চল্লিশ দিন গত হয়ে গিয়েছিল । মুশরিকগণ চোখ মেলে যখন দেখতে পেল যে, লাশ উধাও হয়ে গেছে, তখন তারা এর অনুসন্ধানে চারদিকে ছুটল । অবশেষে তারা হযরত যুবায়র (রা) এবং হযরত মিকদাদ (রা)-কে ধরে ফেলল । তারা হযরত যুবায়র (রা) লাশটি নামিয়ে মাটিতে রাখলেন, তৎক্ষণাৎ মাটি ফাক হয়ে লাশটি গিলে ফেলল । এ কারণে হযরত খুবায়ব (রা) ১০১3। ৮4৫ নামে প্রসিদ্ধ । অপর এক বর্ণনায় আছে যে, কাফিরগণ যখন হযরত খুবায়ব (রা)-কে হত্যা করে, তখন তাঁর মুখমণ্ডল কিবলামুখী ছিল । ওরা তাঁর ঘাড় ঘুরিয়ে দিল, কিন্তু পুনরায় তা কিবলামুখী হয়ে গেল। বারবার তারা এমন করতে থাকল । অবশেষে ব্যর্থ হয়ে ছেড়ে দিল। দ্রষ্টব্য : ১. নিহত হওয়ার সময় নামায আদায় করা সুন্নত, যাতে জীবনের সমাপ্তি সর্বোত্তম এবং সবচে' ভাল কাজের ওপর ঘটে । যেমন একটি হাদীসে এসেছে : ₹১৯% ৪১৮৮ এ ০১৩০০ ০৪131 'যিখন তুমি নামাযে দণ্ডায়মান হবে, তখন ১. যারকানী, ২খ. পৃ. ৭৩। ২. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৪খ. পৃ. ৬৭; ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৯৫। ফ/,9110001109.001)
— পৃষ্ঠা ২২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।