Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২২৫ একটি চোরের কবলে পড়েন, যে ছিল তীর-তরবারি ও অস্ত্রশস্ত্রে স্জিত। সে বলল, তোমার মাল-সামান এখানে রেখে দাও, আমি তোমাকে হত্যা করব । হযরত আবু মুয়াল্লাক আনসারী (রো) বললেন, তোমার তো ধন-সম্পদের প্রয়োজন, যা এখানে মজুদ আছে, আমার জীবনের কি প্রয়োজন ? চোর বলল, না, তোমার জীবনটাই আমার প্রয়োজন । তিনি বললেন, আচ্ছা, আমাকে এতটুকু অবকাশ দাও যে, আমি নামায আদায় করে নিই । চোর বলল, হ্যা, যতটা ইচ্ছা, নামায পড়ে নাও। হযরত আবু মুয়াল্লাক (রা) উযূ করে নামায আদায় করলেন এবং নামায শেষে তিনি এ প্রার্থনা করলেন : 1 ৭০] ০০০ ১০ ১৩০ 9০ ৭০) 1০2০০] ১৫:১9১30 ০০] 0 ০201 4০ 0৬9 295 ৫] 855 এ ও এ) তিনবার এ দু'আ পাঠ করলেন। তিনি দেখলেন, এক অশ্বারোহী বর্শা হাতে চোরের দিকে অগ্রসর হলেন এবং বর্শার আঘাতে চোরের দফারফা করে ফেললেন । এরপর তাঁর দিকে ফিরে বললেন, তুমি কে, আল্লাহ তা'আলা আমাকে তোমার ফরিয়াদ পূরণ এবং সাহায্য করার জন্য প্রেরণ করেছেন। আমি চতুর্থ আসমানের ফেরেশতা, যখন তুমি প্রথমবার এ দু'আ পাঠ কর, তখন আমি আসমানের দরজার কড়া নাড়ার শব্দ পাই । তোমার দ্বিতীয়বারের প্রার্থনায় আমি আসমানবাসীদের চিৎকার এবং ডাকাডাকি শুনতে পাই। যখন তুমি তৃতীয়বার প্রার্থনা করলে, তখন বলা হলো, এটা কোন বিপদাপন্ন ব্যক্তির ফরিয়াদ। তখন আমি আল্লাহ তাআলার নিকট আবেদন করি, আমাকে এ যালিমকে হত্যা করার আদেশ দেয়া হোক। এরপর তিনি বললেন, তোমার জন্য সুসংবাদ, এটা মনে রাখবে, যে ব্যক্তি উযু করে চার রাকাত নামায আদায় করবে এবং এ দু'আ করবে, তার দু'আ কবুল করা হবে, চাই সে যতই কষ্টে কিংবা অস্থিরতায় নিপতিত হোক । (ইসাবা, ৪খ. পৃ. ১৮২, আল-কিনা অধ্যায়, হযরত আবু মুয়াল্লাক আনসারী রা-এর জীবন চরিত)। উহুদ যুদ্ধে হযরত আসিম (রো) সালাফা বিনতে সাঈদের দু'পুত্রকে হত্যা করেছিলেন, এ জন্যে সালাফা মান্নত করেছিল যে, আসিমের মাথার খুলিতে করে অবশ্যই মদপান করব। ফলে হুযায়ল গোত্রের কিছু লোক হযরত আসিমের মাথা নেয়ার উদ্দেশ্যে রওয়ানা হলো, যাতে তা সালাফার কাছে বিক্রি করে মোটা অংকের অর্থ উপার্জন করা যায়। ইমাম তাবারী বলেন, সালাফা ঘোষণা করেছিল, যে ব্যক্তি আসিমের মাথা নিয়ে আসবে, তাকে একশত উট পুরক্কার দেয়া হবে। ৫ ১০ রি ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।