Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

২২৪ সীরাতুল মুস্তফা (সা) স্থানে খচ্চরকে দাঁড় করায়, যেখানে অনেক নিহত ব্যক্তির লাশ পড়েছিল, এবং সে তাঁকেও হত্যা করার ইচ্ছা করে। হযরত যায়দ রো) বললেন, আমাকে দু'রাকাত নামায পড়ার অবকাশ দাও । লোকটি ঠাট্রাচ্ছলে বলল, হ্যা, তুমিও দু'রাকাত নামায পড়ে নাও; তোমার পূর্বে এরাও নামায পড়েছিল, কিন্তু নামায তাদের কোনই উপকারে আসেনি । হযরত যায়দ ইবন হারিসা (রা) যখন দু'রাকাত নামায আদায় করে নিলেন, তখন লোকটি তাঁকে হত্যার উদ্দেশ্যে তাঁর দিকে অগ্রসর হলো । তাকে অগ্রসর হতে দেখে হযরত যায়দ (রা) বলেন, ইয়া আরহামার রাহিমীন (হে সর্বাধিক অনুগ্বহকারী), এদিকে হযরত যায়দের মুখে এ ইসমে আযম উচ্চারিত হলো, অন্যদিকে অদৃশ্য থেকে লোকটি এক আওয়ায শুনতে পেল, ওকে হত্যা করো না। লোকটি অদৃশ্যের এ আওয়াযে হতচকিত ও ভীত হয়ে এদিকে সেদিকে তাকাল, কিন্তু যখন কাউকে দেখতে পেল না, তখন পুনরায় সেই অসৎ উদ্দেশ্যে অগ্রসর হলো । হযরত যায়দ (রো) পুনরায় ইয়া আরহামার রাহিমীন বললেন । লোকটি আবার সেই অদৃশ্য আওয়ায শুনতে পেল এবং পেছনে সরে গেল । তারপর আবার সামনে অগ্রসর হলো । তিনি আবার ইয়া আরহামার রাহিমীন বললেন। তৃতীয়বার ইয়া আরহামার রাহিমীন বলার অপেক্ষামাত্র ছিল, দেখলেন বর্শা হাতে একজন অশ্বারোহী, যার বর্শার অগ্রভাগ থেকে আগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছে, সেই বর্শা দ্বারা লোকটিকে আঘাত করলেন এবং সঙ্গে সঙ্গে তা পিঠ দিয়ে বের হয়ে গেল ও লোকটি মৃত অবস্থায় তৎক্ষণাৎ মাটিতে পড়ে গেল। এরপর সেই অশ্বারোহী বললেন, যখন তুমি প্রথমবার ইয়া আরহামার রাহিমীন বললে, তখন আমি সপ্তম আসমানে ছিলাম, দ্বিতীয়বার বলার সময় আমি ছিলাম পৃথিবীর আসমানে এবং যখন তৃতীয়বার বললে, তখন আমি তোমার কাছে এসে উপস্থিত হলাম । এ বর্ণনাটি আল্লামা সুহায়লী নিজ সনদে উন্মেখ করেছেন। তিনি বলেন, হযরত যায়দ ইবন হারিসা (রা)-এর এ ঘটনাটি রাসূলুল্লাহ সো)-এর জীবদ্দশায় ঘটেছিল ।১ মুস্তাদরাকে হাকিমে হযরত আবু উমামা (রো) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফিরিশতা নির্দিষ্ট করা আছে, যে কেউ তিনবার ইয়া আরহামার রাহিমীন বলবে, এ ফেরেশতা বলেন, অনুশ্রহ তোমার প্রতি ফিরে এসেছে, কাজেই আরো প্রার্থনা কর, আরো চাও। একই ধরনের ঘটনা হযরত আবু মুয়াল্লাক আনসারী (রা)-এর জীবনেও ঘটেছিল। যেমন হযরত উবাই ইবন কাব রো) এবং হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা)-এর সাহাবীগণের মধ্যে হযরত আবূ মুয়াল্লাক আনসারী (রা) ছিলেন খুবই নিষ্ঠাবান ইবাদতকারী, মুত্তাকী ও পরহ্যেগার। তিনি ছিলেন ব্যবসায়ী এবং ব্যবসা উপলক্ষে ভ্রমণ করতেন । একবার ভ্রমণকালে তিনি ১. রাউযুল উনূফ, ২খ. পৃ. ১৭১; আল-বিদায়া ওয়ান-নিহায়ার ফুটনোট, ৪খ. পৃ. ৬৫। ফ,2110001109.001)

— পৃষ্ঠা ২২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।