Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

২২২ সীরাতুল মুস্তফা (সা) এবং হযরত খুবায়ব ইবন আদী (রা) এ তিনজন মুশরিকদের নিরাপত্তা ও নিশ্চয়তা দানের ওয়াদা ও শপথের ভিত্তিতে টিলা থেকে নিচে নেমে আসেন। মুশরিকেরা তাঁদের মশকগুলো বাঁধতে শুরু করল । হযরত আবদুল্লাহ ইবন তারিক (রা) বললেন, এটা প্রথম বিশ্বাস ঘাতকতা । প্রথমেই বিশ্বাস ঘাতকতা করছ, না জানি এর পরে কি করবে, এ বলে তিনি তাদের সাথে যেতে অস্বীকার করেন । মুশরিকেরা তাঁকে টেনে নিয়ে শহীদ করে ফেলল এবং হযরত খুবায়ব ও হযরত যায়দ (রো)-কে সঙ্গে নিয়ে চলল । মক্কায় পৌঁছে তারা এ দু'জনকেই বিক্রি করে দিল। সাফওয়ান ইবন উমায়্যা যোর পিতা উমায়্যা ইবন খালফ বদর যুদ্ধে নিহত হয়েছিল) তার পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য হযরত যায়দ (রা)-কে হত্যা করার উদ্দেশ্যে কিনে নিল । হারিস ইবন আমির বদর যুদ্ধে হযরত খুবায়ব (রা)-এর হাতে নিহত হয়েছিল। এ জন্যে হযরত খুবায়ব (রা)-কে হারিসের পুত্ররা ক্রয় করল। (বুখারী শরীফ, ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৯৩)। সাফওয়ান তো তার বন্দীকে হত্যায় বিলম্ব করা সমীচীন মনে করল না এবং হযরত যায়দ (রা)-কে হত্যা করার জন্য স্বীয় গোলাম নিসতাসের সাথে মক্কার বাইরে তানঈমে পাঠিয়ে দিল। আর হত্যা করার তামাশা দেখার জন্য একদল কুরায়শ তানঈমে সমবেত হলো, যার মধ্যে আবু সুফিয়ান ইবন হারবও ছিল। হযরত যায়দ (রা)-কে যখন হত্যা করার জন্য সামনে আনা হলো, তখন আবু তোমাকে ছেড়ে দিয়ে যদি তোমার বদলে মুহাম্মদ (সা)-কে হত্যা করা হয় এবং তুমি আপন গৃহে আরামে বাস করবে, এটা কি তুমি পসন্দ করবে ? হযরত যায়দ (রা) দৃঢ়তার সাথে বললেন, আল্লাহর কসম, আমার কাছে এটাও অসহ্য যে, মুহাম্মদ (সা)-এর পায়ে কোন কাঁটা ফুটবে আর আমি আমার ঘরে বসে থাকবো । আবু সুফিয়ান বললেন, আল্লাহর কসম, আমি কারো প্রতি কারো এমন ভালবাসা, নিষ্ঠা, বন্ধুত্‌ ও প্রাণোৎসর্গকারী দেখিনি, যেমনটি মুহাম্মদ (সা)-এর জন্য তার সঙ্গীরা ভালবাসা ও আত্মত্যাগ ও উৎসর্গ করে থাকে । এরপর নিসতাস হযরত যায়দ (রা)-কে শহীদ করে ।* পরবর্তী পর্যায়ে নিসতাস ইসলাম গ্রহণ করেন ।* হযরত খুবায়ব রো) নিষিদ্ধ মাস হওয়ার কারণে তাদের বন্দিতে থাকেন। যখন লোকজন তাঁকে হত্যার ইচ্ছা করল, তিনি তখন হারিসের কন্যা যয়নবের কাছে (যিনি পরবতীতে মুসলমান হয়েছিলেন) পবিত্রতা অর্জন ও পরিষ্কার হওয়ার জন্য একটি ক্ষুর চাইলেন। যয়নব তাকে ক্ষুর দিয়ে নিজের কাজে মনোনিবেশ করলেন । যয়নব বলেন, ১. ইবন হিশাম, ২খ. পৃ. ১৩১। ২. ইসাবা, ৩খ. পৃ. ৫৫৩; যারকানী, ৩খ. পৃ. ৭৩। ফড/,2110001109.001)

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।