২২০ সীরাতুল মুস্তফা (সা) লিহয়ানী তাঁর সাথে যুদ্ধ করার জন্য সেনাবাহিনী সংগঠিত করছে। তিনি তাকে হত্যা করার জন্য হযরত আবদুল্লাহ ইবন উনায়স আনসারী (রা)-কে প্রেরণ করেন। হযরত আবদুল্লাহ ইবন উনায়স (রা) গিয়ে তার সাথে সাক্ষাত করেন এবং আলোচনার অজুহাতে সুযোগ বুঝে এক পর্যায়ে তাকে হত্যা করেন। আর তার মাথাটি নিয়ে এক গর্তে লুকিয়ে পড়েন। মাকড়সা গর্তটির মুখে জাল তৈরি করে। লোকজন তাকে খুজতে এসে গর্তের মুখে মাকড়সার জাল দেখে ফিরে যায় । এরপর হযরত আবদুল্লাহ (রা) গর্ত থেকে বের হন এবং রাব্রিকালে পথ চলতেন ও দিবাভাগে লুকিয়ে থাকতেন । এভাবে তিনি ২৩শে মুহররম মদীনায় উপস্থিত হন এবং রাসূলুল্লাহ (সা)-এর সামনে খালিদের মাথা রেখে দেন। এতে তিনি খুবই খুশি হন এবং তাকে একটি ছড়ি উপহার দেন আর বলেন : এ] ৮০৯৪০] 95 মন এ এ ৮ 1505 “এ ছড়ি নিয়ে তুমি জান্নাতে চলাফেরা করবে আর" জান্নাতে ছড়ি নিয়ে চলাফেরাকারীর সংখ্যা খুব সামান্যই হবে ।” তিনি আরো বলেন, এটা তোমার ও আমার মধ্যে কিয়ামতের দিনের একটি নিদর্শন। হযরত আবদুন্লাহ (রা) ছড়িটির হিফাযত করতে থাকেন। মৃত্যুকালে তিনি ওসীয়ত করেন যে, ছড়িটি আমার কাফনের মধ্যে রেখে দিও । সুতরাং তাই করা হলো ।* মুজামে তাবারানীর এক বর্ণনা দ্বারা জানা যায়, এব্যক্তিঅপরাধী এবংবাকপটু ছিল। (মোজমুআউয যাওয়ায়েদ, ৬খ. পৃ.২০৪, খালিদ ইবন সুফিয়ান হুযালীর হত্যা অধ্যায়)। হযরত মুসা ইবন উকবা (রা) বলেন, লোকজন দাবি করে যে, হযরত আবদুল্লাহ ইবন উনায়স (রো)-এর প্রত্যাবর্তনের পূর্বেই রাসূলুল্লাহ সো) খালিদ ইবন সুফিয়ান হুযালীর নিহত হওয়ার সংবাদ দিয়েছিলেন ।২ রাজী“র ঘটনা সফর মাসে আযাল ও কারা গোত্রের কতিপয় লোক নবী (সা)-এর খিদমতে উপস্থিত হয়ে আরয করে যে, আমাদের গোত্রের লোকজন ইসলাম গ্রহণ করেছে। কাজেই আমাদের সাথে এমন কয়েকজন লোক দিন যারা আমাদেরকে কুরআন পড়াবে এবং ইসলামী শরীয়ত শিক্ষা দেবে । তিনি দশ ব্যক্তিকে তাদের সঙ্গে দিলেন, যাদের কয়েকজনের নাম নিম্নরূপ : ১. ইবন সা"দকৃত তাবাকাতুল কুবরা, ২খ. পৃ. ৩৫; যারকানী, ২খ. পৃ. ৬৩; যাদুর মা'আদ, ইখ, পৃ ১০৯। যারকানী, ২খ. পৃ. ৬৪। ৩. এটা ইবন সা'দের বর্ণনা। বুখারীর বর্ণনায় রয়েছে যে, নবী (সা) এ দশজনকে মক্কার কুরায়শদের সংবাদ গ্রহণ এবং তাদের অবস্থা জানার উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন । এটা আশ্চর্য নয় যে, রাসূলুল্লাহ্ সো)-এর উদ্দেশ্য এটাই ছিল; ইতোমধ্যে আযাল ও কারা গোত্র এসে পড়ার দরুন তাদেরকে দীন ও কুরআন শিক্ষা দানের উদ্দেশ্য এতে অন্তর্তৃক্ত করে তাঁদেরকে প্রেরণ করেন । যারকানী, ২খ. পৃ. ৬৫। ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।