Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২১৯ (ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৮৭, আলক্মাহ তা'আলার বাণী 4] (7 02 1৯০, অধ্যায়; আল বিদায়া ওয়ান নিহায়া, ৪খ. পৃ. ৪৮; যারকানী, ২খ. পৃ. ৫৯)। বিভিন্ন ঘটনাবলী (তৃতীয় হিজরী) ১. এ বছরেই রাসূলুল্লাহ (সা) হযরত উমর রো)-এর কন্যা হযরত হাফসা (রা)-কে শাবান মাসে বিয়ে করেন ।১ ২. এ বছরেই ১৫ই রমযান হযরত ইমাম হাসান রো) জন্গ্রহণ করেন এবং এর পঞ্চাশ দিন পর হযরত সায়্যিদা ফাতিমা রো) ইমাম হুসায়ন (রা)-কে গর্ভে ধারণ করেন ।২ ৩. এ বছরেই শাওয়াল মাসে মদ্যপান নিষিদ্ধের আদেশ নাযিল হয় । হযরত আবু সালমা আবদুল্লাহ ইবন আবদুল আসাদ রো)-এর অভিযান চেতুর্থ হিজরী) চতুর্থ হিজরীর পয়লা মুহররম নবী (সা) এ সংবাদ পেলেন যে, খুয়ায়লিদের পুত্র তুলায়হার এবং সালমা রাসূলুল্লাহ (সা)-এর সাথে মুকাবিলা করার জন্য লোকজনকে একত্রিত করছে। তখন তিনি হযরত আবূ সালমা আবদুল্লাহ ইবন আবদুল আসাদ (রা)-কে একশত পঞ্চাশজন মুহাজির এবং আনসারসহ তাদের মুকাবিলার উদ্দেশ্যে প্রেরণ করেন। ওরা এ সংবাদ পাওয়ামাত্র ছত্রভঙ্গ হয়ে যায়। মুসলমানগণ গনীমত হিসেবে প্রচুর পরিমাণে উট ও বকরি নিয়ে ফিরে আসেন । মদীনায় প্রত্যাবর্তন করে গনীমতের মাল বন্টন করা হয়। এক-পঞ্চমাংশ বের করে নেয়ার পরও প্রত্যেকের অংশে সাত-সাতটি করে উট ও বকরি পড়ে ।« হযরত আবদুল্লাহ ইবন উনায়স রো)-এর অভিযান পাচই মুহররম, সোমবার তিনি এ সংবাদ পান যে, খালিদ ইবন সুফিয়ান হুযালী ১. তাবারী, ৩খ. পৃ. ২৯। ২ প্রাগুক্ত । ৩. যারকানী, ৩খ. পৃ. ৬১। 8. তুলায়হা ইবন খুয়ায়লিদ পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন। কিন্তু রাসূলুল্লাহ (সো)-এ ইনতিকালের পর ধর্ম ত্যাগ করে এবং নিজেই নুবৃওয়াত দাবি করেন। হযরত আবু বকর (রা) তার মুকাবিলা করার জন্য হযরত খালিদ ইবন ওয়ালিদ (রা)-কে প্রেরণ করেন। তুলায়হা পলায়ন করে সিরিয়া চলে যান এবং তওবা করে পুনরায় ইসলাম গ্রহণ করেন। এরপর তিনি সর্বদা যুদ্ধ-বি্হে মুসলমানদের সাথে অংশগ্রহণ করেন । হযরত উমর (রা)-এর খিলাফতকালে কাদিসিয়া এবং নিহাওয়ান্দের যুদ্ধেও শরীক হন। বলা হয় যে, ২১ নিহাওয়ান্দের যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন। তুলায়হার অপর ভাই সালমা মুসলমান হয় নি। যারকানী, ৩খ. পৃ. ৬৩। ৫. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৪খ. পৃ. ৬১। ফড/,2110001109.001)

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।