২১৮ সীরাতুল মুস্তফা (সা) মুহাম্মদ (সা)-এর সঙ্গিগণ পরিপূর্ণ উৎসাহের সাথে আছেন, সম্ভবত দ্বিতীয়বার আক্রমণে তোমরা সফলকাম হতে পারবে না। ১৫ই শাওয়াল, শনিবার রাতে কুরায়শ বাহিনী রাওহায় পৌঁছে এবং রোববার রাতে এ কথাবার্তা হয়। রোববারের এ রাত তখনো বাকী ছিল, রাসূলুল্লাহ (সা)-এর সংবাদদাতা সুবহে সাদিকের প্রাক্কালে তাঁকে এ বিষয়ে অবহিত করে । তৎক্ষণাৎ রাসূলুল্লাহ (সা) হযরত বিলাল (রা)-কে দিয়ে সমগ্র মদীনায় ঘোষণা করিয়ে দেন যে, যারা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কেবল তারাই পুনরায় যাত্রার জন্য প্রস্তুত হও। হযরত জাবির ইবন আবদুল্লাহ রো) উপস্থিত হয়ে আরয করেন, ইয়া রাসূলাল্লাহ (সা), আমার পিতা উহুদ যুদ্ধে শাহাদত বরণ করেছেন । বোনদের দেখাশোনার দরুন আমি উহুদে অংশগ্রহণ করতে পারিনি, এবারে আমি আপনার সাথে গমনের অনুমতি প্রার্থনা করছি। তিনি তাকে অনুমতি দান করলেন । এ অভিযানে নবীজীর উদ্দেশ্য কেবল এটাই ছিল যে, দুশমন যেন এ ধারণা করতে না পারে যে, মুসলমানগণ দুর্বল হয়ে পড়েছে। যদিও মসলমানগণ পরিশ্রান্ত ও দুর্বল হয়ে পড়েছিলেন এবং একটি রাতও আরাম করতে পারেননি, তবুও একবার ঘোষণা শোনামাত্র পুনরায় যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেলেন। 591 ১9৯ ৮৮৬ ৬ ০১১০ ৩০ ৯ ৩৩১ ১৩৪৩ ১১০৫ ১১4৪০ ১৬ই শাওয়াল রোববার মদীনা থেকে যাত্রা করে তিনি হামরাউল আসাদ নামক স্থানে অবস্থান নিলেন, যা মদীনা থেকে প্রায় আট-দশ মাইল দূরে ছিল। তিনি হামরাউল আসাদে অবস্থানরত ছিলেন, এ সময়ে খুযাআ গোত্রের সর্দার মাবাদ খুযাঈ উহুদ যুদ্ধে পরাজয়ের খবর শুনে সমবেদনা জানানোর উদ্দেশ্যে তাঁর খিদমতে উপস্থিত হলেন এবং তাঁর এ সাহাবিগণের জন্য শোক প্রকাশ করেন যারা উহুদ যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন । মাবাদ নবীজীর খিদমত থেকে বিদায় নিয়ে আবু সুফিয়ানের সাথে মিলিত হলেন। আবু সুফিয়ান নিজের ইচ্ছা প্রকাশ করল যে, আমার ইচ্ছা এই যে, দ্বিতীয়বার মদীনায় আক্রমণ করা হোক । মা“বাদ বললেন, মুহাম্মদ (সা) তো বিশাল বাহিনী নিয়ে তোমাদের মুকাবিলা ও প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে বের হয়েছেন। আবু সুফিয়ান তা শোনামাত্র মক্কায় ফিরে চলল । রাসূলুল্লাহ (সো) সেখানে তিনদিন অবস্থান করে শুক্রবারে মদীনায় ফিরে এলেন। এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা এ আয়াত নাযিল করেন : 1৮০ ৮৮23) ৮81 ০ ১৪ ৮০১৮০০০ এ) ৮৬৭ পা 4৮০৮ পি “যখম হওয়ার পর যারা আল্লাহ ও রাসূলের ডাকে সাড়া দিয়েছে, তাদের মধ্যে যারা সৎকাজ করে এবং তাকওয়া অবলম্বন করে চলে তাদের জন্য রয়েছে মহাপুরক্কার ৷” (সুরা আলে ইমরান : ১৭২) ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ২২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।