Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২১৭ উহুদ যুদ্ধে জয়লাভের পর বিপর্যয় ঘটার দর্শন ও যৌক্তিকতা বর্ণনার পর আল্লাহ তাআলা পূর্ববর্তী নবী (আ)-গণের সাহাবীদের কার্যক্রম বর্ণনা করেছেন যে, আল্লাহর পথে তাদের প্রতি নানা ধরনের কষ্ট এবং নানা প্রকার বিপদাপদ এসেছে, কিন্তু তারা না সাহস হারিয়েছেন, আর না শত্রুর মুকাবিলায় অসমর্থ হয়েছেন; রং অত্যন্ত ধৈর্য ও সহিষ্ণুতার সাথে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে দৃঢ়পদে অবস্থান নিয়েছেন। কিন্তু এ সময় তাঁরা নিজেদের বীরত্ব, শক্তি, সাহস, ধৈর্য ও অবস্থিতির প্রতি লক্ষ্য করেননি; বরং দৃষ্টি সর্বশক্তিমান আল্লাহর প্রতিই রেখেছেন এবং সব সময় নিজেদের ক্রটির জন্য ক্ষমা প্রার্থনা ও অবিচল থাকার জন্য প্রার্থনা করতে থাকতেন । আল্লাহ তা'আলাও তাদেরকে পৃথিবী ও আখিরাতে আপন অনুগ্রহ দ্বারা ধন্য করেছেন। আল্লাহ তা'আলা বলেন : 238৮7 5০ ০৪০15 41€ 25417 4$ত পেত2প ৪৩৩ পপ প্ুগ প০ পি 45401 তিলে 0 ৩৯0 ত ৩০ স্ ০৯ গা ভা এ এ ১ 44 ও ৪ সির ০৯৮৮০ ৬০ 200 ৪ এ টি নী ০% “এবং কত নবী যুদ্ধ করেছে, তাদের সাথে বহু আন্নাহওয়ালা ছিল। আল্লাহর পথে তাদের যে বিপর্যয় ঘটেছিল তাতে তারা হীনবল হয়নি, দুর্বল হয়নি এবং নত হয়নি। আল্লাহ ধৈর্যশীলদেরকে ভালবাসেন । এ কথা ছাড়া তাদের আর কোন কথা ছিল না, হে আমাদের প্রতিপালক, আমাদের পাপ এবং আমাদের কাজে সীমালংঘন তুমি ক্ষমা কর, আমাদের পা সুদৃঢ় রাখ এবং কাফির সপ্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর। অতঃপর আল্লাহ তাদেরকে পার্থিব পুরস্কার এবং উত্তম পারলৌকিক পুরস্কার দান করেন । আল্লাহ সৎকর্মপরায়ণদেরকে ভালবাসেন ।” (সুরা আলে ইমরান : ১৪৬-১৪৮) হামরাউল আসাদ যুদ্ধ (১৬ই শাওয়াল, রোববার, তৃতীয় হিজরী) কুরায়শগণ যখন উহুদ যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করতে থাকে এবং মদীনা থেকে যাত্রা করে রাওহা নামক স্থানে যাত্রাবিরতি করে, তখন তাদের এ ধারণা হলো যে, কাজ তো অসম্পূর্ণই থেকে গেল। যখন আমরা মুহাম্মদ (সা)-এর অনেক সাহাবীকে হত্যা করেছি এবং কয়েক শতকে আহত করেছি, তখন উত্তম কাজ এটাই হবে যে, ফিরে গিয়ে দ্বিতীয়বার মদীনা আক্রমণ করি। এ সময়ে মুসলমানগণ সম্পূর্ণ ক্লান্ত ও আহত, কাজেই তারা মুকাবিলা করার প্রস্তুতি গ্রহণ করতে সক্ষম হবে না। সাফওয়ান ইবন উমায়্যা বলল, তার চেয়ে উত্তম এটাই হবে যে, তোমরা মক্কায় ফিরে চল। ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।