Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

২১৬ সীরাতুল মুস্তফা (সা) তিনি এ ভালবাসাসিক্ত ভতসনা সত্তেও মুসলমানদেরকে বারবার সান্ত্বনা দেন, তোমরা নিরাশ এবং হতোদ্যম হয়ে পড়ো না, আমি তোমাদের ভ্রান্তি সম্পূর্ণ ক্ষমা করে দিয়েছি। সুতরাং তিনি ক্ষমার ঘোষণা ০১-+১০]| ০০ 4:০5 ১ )07845 ৩১5 এ আয়াতে দান করেছেন, আবার একই রুকুর শেষে মুসলমানদেরকে অতিরিক্ত সান্তনা দিয়ে দ্বিতীয়বার ক্ষমা ঘোষণা করেন : ০০ ০লানি পি লিন ০ ৩পলন। পি পি তি ০৪ এ 2৮9 20) 015 এ] 5০১ “যেদিন দুই দল পরস্পরের সম্মুখীন হয়েছিল সেদিন তোমাদের মধ্য থেকে যারা পৃষ্ঠ পদর্শন করেছিল, তাদির কোন কৃতকর্মের জন্য শয়তানই তাদের পদহ্থলন ঘটিয়েছিল। অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন । আল্লাহ ক্ষমাপরায়ণ ও পরম সহনশীল ।” (সুরা আলে ইমরান : ১৫৫) আল্লাহ তা'আলা সাহাবায়ে কিরামের এ কাজকে ভ্রান্তি আখ্যায়িন করেছেন যা ১41৫ এ আয়াত ছারা বুঝা যায় । আর ভ্রান্তি (লাগজেশ) অর্থ এই যে, উদ্দেশ্য তো অন্যকিছু ছিল, কিন্তু ভুলভ্রান্তির কারণে অনিচ্ছায় এবং অজ্ঞাতসারে পা ফসকে পথ থেকে পড়ে গিয়েছে। ইঙ্গিত এদিকে যে, যা কিছু হয়েছে, তা ছিল ভুলক্রমে । জেনেশুনে তোমরা তা করনি, আর উত্তম, যা কিছুই তোমরা করেছ, আমি নিজ অনুগহ ও সহ্যগুণে তা ক্ষমা করে দিয়েছি এবং তোমাদেরকে তা অবহিত করেছি এ জন্যে যে, তোমরা হতোদ্যম, দুঃখভারাক্রান্ত ও নিরাশ হয়ে বসে পড়ো না। আর তোমাদেরকে ক্ষমা করার কথা বিশ্বব্যাপী ঘোষণা দেয়ার উদ্দেশ্য হলো, আল্লাহ তা'আলার অনুগহ ও দান কিভাবে রাসূল (সা)-এর সাহাবীগণের উপর বিতৃত হয় এবং কিভাবে তাদের ক্ষণে ক্ষণে সান্ত্বনা দেয়া হয়েছে যাতে কিয়ামত পর্যন্ত কেউ সাহাবায়ে কিরামের বিরুদ্ধে কোন মন্তব্য না করতে পারে । কেননা যাদেরকে আল্লাহ স্বয়ং ক্ষমা করে দিয়েছেন এবং যাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তা হলে এখন আর কেউ তাদেরকে মাফ করুক বা না করুক, তাদের প্রতি সন্তুষ্ট হোক বা না হোক, আল্লাহ তাআলার ক্ষমা ও সন্তুষ্টির পর আর কারো ক্ষমা ও সন্তুষ্টির কোনই প্রয়োজন নেই। রাদি আল্লাহ তা'আলা আনহুম ওয়া রাদু আনহু। বদর যুদ্ধে মুক্তিপণ গ্রহণের ফলে যে অসস্তুষ্টির আয়াত অবতীর্ণ হয়েছিল, তার কারণও এটাই ছিল যে, আল্লাহর দুশমনদেরকে নিধন ও ধ্বংস করার পরিবর্তে অর্থ-সম্পদকে কেন অগ্রাধিকার দেয়া হলো ? একইভাবে উহুদ যুদ্ধে তুচ্ছ ধন-সম্পদের মোলে গনীমত) প্রতি আগ্রহের কারণে এ শীস্তি দেয়া হয় এবং পরে তা ক্ষমা করে দেয়া হয়। ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ২১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।