২০৬ সীরাতুল মুস্তফা (সা) সংস্কৃতি তো প্রবৃত্তির লালসা চরিতার্থ এবং শয়তানী উপভোগ্য বস্তুর ওপর নির্ভরশীল । আর হযরত নবী (আ)-গণের শরীয়ত তো ক্ষমা ও নিষ্লুষ পবিত্রতার ওপর নির্ভরশীল । আল্লাহ্ তা'আলা যাকে জ্ঞান দিয়েছেন, সে তো ক্ষমা এবং প্রবৃত্তির লালসার পার্থক্য বুঝতে পারবে আর যে প্রবৃত্তি এবং শয়তানের দাসে পরিণত হয়েছে, তাকে বলাটাই বৃথা, তার কাছে তো বিয়ে এবং ব্যভিচারের মধ্যেও কোন পার্থক্য নেই। আন্লাহু আকবর, কেমন সময় এসে পড়ল যে, পবিত্র শরীয়তের ক্ষমা ও নিঙ্কলুষতার প্রতি যখন মানুষকে আহ্বান করা হয়, তখন এ প্রবৃত্তি পূজারীরা তাতে ছিদ্রাবেষণ করে । এ যুদ্ধে সন্তরজন সাহাবী শহীদ হয়েছিলেন, যাদের বেশির ভাগই ছিলেন আনসার । সরঞ্জামের অপ্রতুলতা এতই প্রকট ছিল যে, কাফনের জন্য চাদরও পুরোপুরি ছিল না। সুতরাং হযরত মুসআব ইবন উমায়র (রা)-এর বেলায় এ ঘটনা ঘটেছিল, তাঁর কাফনের চাদর এতটা ছোট ছিল যে, পা ঢাকলে মাথা বেরিয়ে পড়ত, আর মাথা ঢাকলে পা বের হয়ে থাকত । শেষ পর্যন্ত রাসূল (সা) বললেন, তার মাথা চাদর দিয়ে ঢেকে দাও এবং পা ইযখির এক প্রকার ঘাস) দ্বারা ঢেকে দাও । (সহীহ বুখারী, উহুদ যুদ্ধ অধ্যায়) আর একই ঘটনা সায়্যিদুশ শুহাদা হযরত হামযা (রা)-এর বেলায়ও ঘটেছিল । যেমনটি মুজামে তাবারানী হযরত আবু উসায়দ (রা) সুত্রে এবং মুস্তাদরাকে হাকিম হযরত আনাস (রা) সূত্রে বর্ণনা করেছেন। তাবারানীর সনদের সকল বর্ণনাকারীই বিশ্বস্ত । আর কারো.কারো ভাগ্যে তাও জোটেনি, দু'-দু'জনকে একই চাদরে কাফন দেয়া হয়েছে এবং দু অথবা তিনজনকে” একই কবরে দাফন করা হয়েছে । দাফনকালে জিজ্ঞেস করতেন এদের মধ্যে বেশি পরিমাণে কুরআন কার মুখস্থ ছিল ? যার দিকে ইশারা করা হতো, তাকেই প্রথমে কিবলামুখী করে কবরে রাখা হতো । আর তিনি বলতেন, 2৮17৯ ০১৯ সীর্ক 01 “কিয়ামতের দিন আমি এ লোকদের ব্যাপারে সাক্ষ্য দেব।” এবং তিনি নির্দেশ দেন যে, এদেরকে গোসল ছাড়াই রক্তাগুত অবস্থায় দাফন কর । (সহীহ বুখারী, জানাযা অধ্যায়)। সহীহ বুখারীতে হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) উহনদের শহীদদের জানাযার নামায পড়ান নি। অথচ প্রত্যেক সীরাত বিশেষজ্ঞই এ ব্যাপারে একমত যে, রাসূলুল্লাহ (সা) উহুদের শহীদদের জানাযার নামায পড়িয়েছিলেন। এর সমর্থনে অনেক হাদীসও বিদ্যমান । হাফিয আলাউদ্দীন ১. তিন-তিনজন বাক্যটি সহীহ বুখারীতে নেই, বরং সুনানের বর্ণনায় তাই রয়েছে যা ইমাম তিরমিযী সহীহ বলেছেন । ফাতহুল বারী, ৩খ. পৃ. ১৬৯, জানাযা অধ্যায় । ফডদ,2110001109.001)
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।