সীর [তুল মুস্তফা (সা) ২০৫ বলেছেন : ১:44 2501 ০1০ 9 ০০১০ ০০ 99 $5০০। 05 "দুর্বল, অসুস্থ এবং সমস্ত যুদ্ধেই রাসূলুল্লাহ (সা) তাগিদ দিতেন যে, কোন স্ত্রীলোককে হত্যা করো না। একবার তিনি একটি স্ত্রীলোককে নিহত দেখতে পান (যাকে ভুলবশত হত্যা করা হয়েছিল) এবং বলেন, এ তো হত্যা করার উপযুক্ত ছিল না। সহীহ বুখারীতে হযরত আয়েশা (রো) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, আমি আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ, আমরা জিহাদকে সর্বাপেক্ষা উত্তম এবং মর্যাদাপূর্ণ আমল মনে করি । আমরা মহিলারা কি এতে অংশগ্রহণ করতে পারি না? তিনি বললেন, না, বরং তোমাদের জিহাদ তো কবৃলযোগ্য হজ্জ। মহিলাদের জন্য প্রকৃত নির্দেশ তো, নিজেদের গৃহে অবস্থান কর, বাইরে বেরিও না। (দ্র. শারহে সিয়ারুল কাবীর, ১খ. পৃ. ৯২)। এ জন্যেই নবী করীম (সা) মহিলাদের নামাযের জামাআতে উপস্থিত হওয়াটাও পসন্দ করতেন না। আর আতর ইত্যাদি সুগন্ধি লাগিয়ে এবং উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসতে সরাসরি বারণ করে দিয়েছেন। তিনি উঠানের পরিবর্তে গৃহে এবং গৃহের পরিবর্তে প্রকোষ্ঠে নামা আদায়কে উত্তম বলে অভিহিত করেছেন। কাজেই শরীয়ত যেহেতু নামাযের কাতারে মহিলাদের উপস্থিত হওয়াকেই অপসন্দ করেছে, সেখানে বিনা প্রয়োজনে যুদ্ধের কাতারে তাদের উপস্থিতি কি করে পসন্দ করতে পারে? এ জন্যে প্রাচীন ফকিহগণ এ রায় দিয়েছেন যে, নামাযের জামাআতে এবং যুদ্ধক্ষেত্রে মহিলাদের উপস্থিতি অপসন্দনীয় ৷ বরং মুজাহিদগণকে সাহায্য-সহযোগিতা, অসুস্থ ও আহতদের দেখাশোনার উদ্দেশ্যে কেবল এঁ মহিলাদের অংশগ্রহণ জায়েয যাদের কারণে ফিতনার সৃষ্টি না হয়, অর্থাৎ বয়স্কা মহিলা । তাও এ শর্তে যে, তাদের সঙ্গে তাদের স্বামী অথবা মুহরিম পুরুষ থাকবে । যেমনটি হাদীসে এসেছে যে, স্বামী অথবা কোন মুহরিম পুরুষ সঙ্গী ছাড়া মহিলাদের জন্য হজ্জ অথবা অন্য কোন ধরনের সফর জায়েয নেই । এ কারণে কতিপয় ফকীহের বক্তব্য হলো, যে স্ত্রীলোকের উপর শরীয়তের শর্তানুসারে হজ্জ ফরয হয়েছে, অথচ তার স্বামী কিংবা কোন মুহরিম আত্মীয় নেই, তার বিয়ে করা ওয়াজিব, যাতে সে স্বামীসহ হজ্জ আদায় করতে যেতে পারে এবং তাকে মুহরিম পুরুষ আত্মীয় ছাড়া সফর করতে না হয়। মসজিদে জামায়াতের সাথে নামায আদায়ের উদ্দেশ্যে মহিলাদের আগমন এ শর্তে জায়েয যে, তাতে কোন ফিতনার সৃষ্টি হবে না, অন্যথায় তা নাজায়েয এবং হারাম । একইভাবে হাসপাতালসমূহে মহিলাদের পরপুরুষের সেবাযত্ব করাও নিঃসন্দেহে হারাম । হে আমার বন্ধুগণ, বিদ্যমান সংস্কৃতির প্রতি দৃষ্টি দিও না। বিদ্যমান এ ফদ,2110001109.001)
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।