২০৪ সীরাতুল মুস্তফা (সা) সহীহ বুখারীতে হযরত উমর (রা) সূত্রে বর্ণিত হয়েছে যে, হযরত আবু সাঈদ খুদরী (রা)-এর মাতা হযরত উম্মে সালীত (রা)-ও উহুদ যুদ্ধের দিন আমাদের জন্য মশক ভরে ভরে পানি এনেছেন। সহীহ বুখারীতে হযরত রবী বিনতে মুআউয়াষ (রা) থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (সা)-এর সাথে যুদ্ধে যেতাম যাতে আমরা লোকজনকে পানি পান করাতে পারি, আহতদের ব্যাপ্ডেজ বেধে দিতে পারি এবং নিহতদের সরিয়ে আনতে পারি। হযরত খালিদ ইবন যাকওয়ান (রা)-এর বর্ণনায় অতিরিক্ত এ কথা রয়েছে যে, 050 ১৩ “আমরা যুদ্ধ করতাম না ।” এ তিনটি বর্ণনাই সহীহ বুখারীর কিতাবুল জিহাদে উল্লেখিত আছে। বিস্তারিতের জন্য ফাতহুল বারী, ৬খ. পৃ. ৫৭-৬০ দেখুন। সুনানু ইবন মাজাহ-এ আছে যে, রাসূলুল্লাহ (সা)-কে জিজ্ঞেস করা হলো, মহিলাদের জন্যও কি জিহাদ আছে ? তিনি বললেন, হ্যা, তাদের জন্য এমন জিহাদ রয়েছে যাতে লড়াই নেই, অর্থাৎ হজ্জ ও উমরা । (ফাতহুল বারী, কিতাবুল হজ্জ, মহিলাদের হজ্জ অধ্যায়)। সহীহ বুখারীর কিতাবুল ঈদায়ন-এ হযরত উম্মে আতিয়্যা (রা) থেকে বর্ণিত হয়েছে, আমরা রোগীদের দেখাশোনা এবং আহতদের চিকিৎসা করার উদ্দেশ্যে রাসূলুল্লাহ (সা)-এর সাথে যুদ্ধে অংশগ্রহণ করতাম । এ সমস্ত স্ত্রীলোক কেবল লোকজনকে পানি পান করাতেন এবং রোগী ও আহতদের দেখাশোনা করতেন, প্রত্যক্ষভাবে যুদ্ধ করতেন না। কিন্তু হযরত উম্মে আম্মারা (রো) যখন দেখলেন যে, ইবন কুমায়্যা রাসূলুল্লাহ (সা)-এর প্রতি আক্রমণোদ্যত, তখন তিনি এ অবস্থায় অগ্রসর হয়ে মুকাবিলা করেন, এতে তিনি মাথায় গুরতর আঘাত পান। হযরত উম্মে আম্মারা (রা) বলেন, আমিও অগ্রসর হয়ে ইবন কুমায়্যার উপর তরবারির আঘাত হানি, কিন্তু এ আল্লাহর দুশমন বর্ম পরিহিত ছিল । এ যুদ্ধে কেবল উম্মে আম্মারা (রা) একাই প্রত্যক্ষ যুদ্ধ করেছিলেন এছাড়া সমস্ত যুদ্ধেই মাত্র দু'একজন মহিলা ছাড়া মহিলাদের অংশগ্রহণের প্রমাণ হাদীসের ভাণ্ডারের কোথাও নেই । আর রাসুলুল্লাহ (সা) মহিলাদেরকে যুদ্ধের জন্য উৎসাহ দিয়েছেন, এমন কোন প্রামাণ্য হাদীসও নেই । এ জন্যে সমস্ত উম্মতের একমত্য সিদ্ধান্ত হলো, মহিলাদের জন্য জিহাদ ফরয নয়, তবে কাফিরদের সাথে যুদ্ধের ডামাডোলে জড়িয়ে পড়লে প্রয়োজন অনুসারে বাধ্য হলে অংশগ্রহণ করতে পারবেন । মহিলাদের স্বাভাবিক দূর্বলতা ও প্রকৃতিগত অসামর্থ্যই এর প্রমাণ যে, তাদের জন্য যুদ্ধ-বিগ্রহ আবশ্যকীয় করা তাদের স্বভাব-প্রকৃতিবিরুদ্ধ। আল্লাহ তা'আলা ১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৪খ. পৃ. ৩৪; ইবন হিশাম, ২খ. পৃ. ৮৪। ফ/,9110001109.001)
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।