Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ২০৩ সরে গেলেন । আর যারা যুদ্ধের ময়দানে থেকে গিয়েছিলেন, তাদের মধ্যে যারা ছিলেন নিষ্ঠাবান মুমিন, নিশ্চিত বিশ্বাসী এবং আল্লাহর প্রতি একান্ত নির্ভরশীল, আল্লাহ তা'আলার পক্ষ থেকে একটা তন্দ্রাভাব এসে তাদের ছেয়ে ফেলল । এঁরা দাঁড়িয়ে দাড়িয়ে বিমুতে লাগলেন, যাদের মধ্যে হযরত আবু তালহা (রা)-ও ছিলেন । হযরত আবূ তালহা (রা) বলেন, কয়েকবার আমার হাত থেকে তরবারি মাটিতে পড়ে যায়। তরবারি পড়ে যেত আর আমি উঠিয়ে নিতাম, এ ছিল এক অনুভূতির ব্যাপার। এ এক গুপ্ত প্রশান্তি যা আল্লাহ তা'আলা বিশ্বাসীদের দান করেছিলেন, যার ফলে কাফিরদের ভীতি মুমিনদের অন্তর থেকে সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে গিয়েছিল, আর মুনাফিকের যে দলটি যুদ্ধে অংশ নিয়েছিল, তারা কেবল নিজের জান বাঁচানোর চিন্তায় ব্যস্ত ছিল, এ হতভাগাদের চোখে তন্দ্রা আসেনি । এ প্রসঙ্গে নিম্নের আয়াত নাযিল হয় : 74515525575 25৬ ৪৪ দেও গন জে এন চিএ: হান 21১০ 0৮ 0 2 এ) ও 3640 “অতঃপর দুঃখের পর তিনি তোমাদেরকে প্রদান করলেন প্রশান্তি তন্দ্রারূপে, যা তোমাদের একদলকে আচ্ছন্ন করেছিল এবং একদল জাহিলী যুগের অজ্ঞের ন্যায় আল্লাহ সম্বন্ধে অবাস্তব ধারণা করে নিজেরাই নিজেদেরকে উদ্বিগ্ন করেছিল....” (সূরা আলে ইমরান : ১৫৪) হাফিয ইবন কাসীর বলেন, যে দলটির উপর তন্দ্রা এসেছিল, তারা ছিল এ দল যারা ঈমান ও বিশ্বাসে, দৃঢ়তা ও অবিচলতায়, আল্লাহর প্রতি প্রকৃত নির্ভরশীলতার গুণে গুণাবিত। তাদের এ বিশ্বাস ছিলে যে, আল্লাহ তা'আলা অবশ্যই তাঁর রাসূলকে সাহায্য করবেন এবং তিনি তাঁর রাসূলের সাথে যে ওয়াদা করেছেন, তা অবশ্যই পূর্ণ করবেন। আর অপর দল, যারা ছিল নিজেদের জীবন রক্ষার চিন্তায় ব্যস্ত, আর এ চিন্তায় তাদের তন্দ্রা উড়ে গিয়েছিল, এটা ছিল মুনাফিকদের দল। তাদের কেবল নিজেদের জীবন রক্ষার চিন্তাই ছিল, ফলে প্রশান্তির নিদ্রা থেকে তারা ছিল বঞ্চিত। কতিপয় স্ত্রীলোকের যুদ্ধে অংশগ্রহণ ও তাদের ব্যাপারে নির্দেশ এ যুদ্ধে কয়েকজন মুসলমান স্ত্রীলোকও অংশগ্রহণ করেছিলেন। সহীহ বুখারীতে হযরত আনাস (রা) থেকে বর্ণিত হয়েছে, উহুদ যুদ্ধের দিন আমি হযরত আয়েশা (রা) এবং আমার মা উম্মে সুলায়ম (রা)-কে দেখলাম, তাঁরা পায়জামা পরিধান করে পানির মশক ভর্তি করে করে পিঠে ঝুলিয়ে আনছিলেন এবং লোকজনকে পানি পান করাচ্ছিলেন। যখন মশক শূন্য হয়ে যেত, তখন আবার ভরিয়ে নিয়ে আসতেন । ১. তাফসীরে ইবন কাসীর, ১খ. পৃ. ৪১৮। ফ্ড,2110001109.001)

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।