সীরাতুল মুস্তফা (সা) ২০১ উহুদের সন্নিকটে হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন হারাম এবং হযরত আমর ইবন জমূহ (রো) উভয়কে একই কবরে দাফন করা হয়। হযরত খায়সামা (রা)-এর শাহাদতের বর্ণনা হযরত খায়সামা (রা), [রাসূলুল্লাহ (সা)-এর সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করে যার পুত্র শহীদ হয়েছিলেন], নবী-দরবারে উপস্থিত হয়ে আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ (সা), আফসোস, আমার বদর যুদ্ধে অংশগ্রহণ করা হয়নি, যাতে অংশগ্রহণ করার জন্য আমি খুবই আগ্রহী এবং উদগ্রীব ছিলাম । এমন কি এ সৌভাগ্য অর্জনের লক্ষ্যে আমি আমার পুত্রের সাথে লটারী” করলাম, কিন্তু সৌভাগ্য ছিল আমার পুত্র সার্দের নসীবে, লটারীতে তার নাম উঠে এবং সে শাহাদত লাভে ধন্য হয়েছে আর আমি রয়ে গেছি। আজ রাতে আমি পুত্রকে স্বপ্রে দেখেছি, খুবই সুন্দর ও নিখুঁত দেহে সে জান্নাতের বাগান এবং ঝর্ণায় আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছে। আর সে আমাকে বলল, পিতা, আপনিও এখানে চলে আসুন, উভয়ে মিলে আমরা জান্নাতে একসাথে থাকব ৷ আমার পরোয়ারদিগার আমার সাথে যে ওয়াদা করেছিলেন, আমি তা সম্পূর্ণ সঠিক পেয়েছি। ইয়া রাসূলাল্লাহ (সা), তখন থেকেই আমি আমার পুত্রের সাহচর্য লাভের জন্য আগ্রহী হয়ে পড়েছি। আমি তো বৃদ্ধ হয়ে গেছি এবং আমার হাড় দুর্বল হয়ে পড়েছে, এখন আশা একটাই যে, যে কোনভাবে আপন প্রভুর সাথে মিলিত হই। ইয়া রাসূলাল্লাহ (সা), আপনি আল্লাহ্র কাছে দু'আ করুন, আল্লাহ যেন আমার শাহাদত লাভ এবং জান্নাতে গিয়ে পুত্র সা“দের সাহচর্য নসীব করেন। রাসূলুল্লাহ সো) খায়সামা (রা)-এর জন্য দু'আ করলেন। আল্লাহ তাঁর দু'আ কবুল করলেন এবং হযরত খায়সামা (রা) উহুদ যুদ্ধে শহীদ হন ইনশা আল্লাহ আমরা আশা রাখি যে, হযরত খায়সামা (রা) তাঁর পুত্র হযরত সা'দ রো)-এর সাথে গিয়ে মিলিত হয়েছেন। হযরত উসায়রিম রো)-এর শাহাদতের বর্ণনা হযরত আমর ইবন সাবিত (রা), যিনি উসায়রিম উপাধিতে প্রসিদ্ধ ছিলেন, সব সময় ইসলামের বিরোধিতা করতেন । উহুদের দিনে তিনি ইসলাম গ্রহণ করেন এবং তরবারি নিয়ে রণক্ষেত্রে উপস্থিত হন। অত্যন্ত বীরত্বে সাথে লড়াই করে অবশেষে আহত হয়ে পড়ে যান। লোকজন উসায়রিমকে দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞেস করলেন, কিসে তোমাকে এ যুদ্ধে নিয়ে এলো, ইসলামের প্রতি উৎসাহ নাকি সপ্রদায়ের সুনাম-সুখ্যাতি অর্জন ? হযরত উসায়রিম (রা) জবাব দিলেন : ১. এ প্রসঙ্গে বিস্তারিত বিবরণ বদর যুদ্ধের ঘটনায় উল্লেখ করা হয়েছে। ২. যাদুল মাঁআদ, ২খ. পৃ. ৯৬। ফ্দ/,2110001109.001)
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।