২০০ সীরাতুল মুস্তফা (সা) নবীজীর দরবারে উপস্থিত হন এবং আরয করেন, ইয়া রাসূলাল্লাহ (সা), আমার ছেলেরা আমাকে আপনার সাথে যেতে বারণ করে। (৮৮ ৮4৬| 01 ৯৯১৭ ঞে 409 2] ৮১০৬ “আন্লাহর কসম, আমি আশা করি এ খোঁড়া অবস্থাতেই আমি জান্নাতের যমীনে পদচারণা করব ।” তিনি বললেন, আল্লাহ তোমাকে অসমর্থ করেছেন, তোমার ওপর জিহাদ ফরয নয়। আর তিনি তার পুত্রদের উদ্দেশ্যে বললেন, যদি তোমরা ওকে বাধা না দাও তা হলে অসুবিধা কোথায়, সম্ভবত আল্লাহ তাআলা এর ভাগ্যে শাহাদত রেখেছেন । কাজেই তিনি জিহাদ করতে বের হলেন এবং শহীদ হলেন । আর মদীনা থেকে জিহাদের উদ্দেশ্যে বের হওয়ার সময় তিনি কিবলামুখী হয়ে এ দু'আ করলেন, (৮৯| | ১০০3১ ৪১৮৫5] ৮3))1৮$01 আয় আল্লাহ আমাকে শাহাদত নসীব করো এবং আমাকে আমার পরিবারের কাছে ফিরিয়ে এনো না।” এ যুদ্ধেই তাঁর পুত্র হযরত খাল্লাদ ইবন আমর ইবন জমূহ-ও শহীদ হন। হযরত আমর ইবন জমূহ (রা)-এর স্ত্রী হযরত হিন্দা বিনতে আমর ইবন হারা (যিনি হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন হারাম-এর ভগ্মী এবং হযরত জাবিরের ফুফু ছিলেন) ইচ্ছা করলেন যে, এ তিন শহীদ অর্থাৎ ভ্রাতা হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন হারাম, পুত্র হযরত খাল্লাদ ইবন আমর ইবন জমৃহ এবং স্বামী হযরত আমর ইবন জমূহ (রা)-কে একটি উটের পিঠে উঠিয়ে নেবেন এবং মদীনায় গিয়ে তিনজনকেই দাফন করবেন। কিন্তু মদীনার দিকে ফিরতেই উট বসে পড়ত আর উহুদের দিকে ফিরলে দ্রুত অগ্রসর হতো । হিন্দা এসে ঘটনাটি রাসূলুল্লাহ (সা)-কে জানালেন । তিনি বললেন, আমর ইবন জমূহ মদীনা থেকে আসার সময় কিছু বলেছিল কি ? হিন্দা তখন তার যাত্রাকালের দু'আর কথা নবী (সা)-কে অবহিত করলেন। তখন তিনি বললেন, এ জন্যেই উট যাচ্ছে না। তিনি আরো বললেন : ১৮৯] ০ ৮৯০ ০৮ 2৪ প01 ৪০ পি 9 ০০ পিসি 01 ৮ পি ০0) ; 21 ০ 4৯০ ₹ 2 এ) ১ “এ পবিত্র সন্তার কসম, যার হাতে আমার প্রাণ, তোমাদের মধ্যে অবশ্যই এমনও কেউ কেউ আছে, সে যখন কোন কসম করে, আল্লাহ নিশ্চয়ই তা পূর্ণ করেন। আমর ইবন জমূহও তাদের মধ্যে একজন। আর অবশ্যই আমি তাকে জান্নাতে খুঁড়িয়ে চলতে দেখেছি।” (আল ইস্তিয়াব, ২খ. পৃ. ৫০৪, হযরত আমর ইবন জমূহ-এর জীবন চরিত অধ্যায় এবং ইসাবার ফুটনোট)। ১. ইবন হিশাম, ২খ. পৃ. ৮৮; আল বিদায়া ওয়ান নিহায়া, ৪খ. পৃ. ৩৭। ২. যারকানী, ২খ. পৃ. ৫০;রাউযুল উনৃফ, ২খ. পৃ. ১৩৯; উয়ুনুল আসার, পৃ. ৩৪৭ । ফ,2110001109.001)
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।