সীরাতুল মুস্তফা (সা) ১৯৯ আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ (সো), আমার পিতা এ যুদ্ধে শহীদ হয়েছেন। আর তিনি অনেক সন্তান-সন্ততি এবং প্রচুর খধণ রেখে গেছেন। তিনি বললেন, আমি কি তোমাকে একটি সুসংবাদ শোনাব না ? আমি আরয করলাম, কেন নয়, ইয়া রাসূলাল্লাহ সো), অবশ্যই বলুন। তিনি বললেন, আল্লাহ তাআলা পর্দার অন্তরাল ছাড়া কারো সাথে কথা বলেন না, কিন্তু তোমার পিতাকে জীবিত করে তিনি খোলাখুলি কথা বলেছেন এবং বলেছেন, ওহে আমার বান্দা, তোমার কোন ইচ্ছা থাকলে আমাকে বল। তখন তোমার পিতা আরয করেছে, আয় পরোয়াদিগার, আমার ইচ্ছা এই যে, আমি পুনরায় জীবিত হই এবং তোমার পথে পুনরায় নিহত হই। আল্লাহ তা'আলা বললেন, এটা তো হবে না, কেননা এটা নির্ধারিত হয়েই আছে যে, মৃত্যুর পর দ্বিতীয়বার কাউকে পৃথিবীতে প্রত্যাবর্তন করতে দেয়া হবে না (তিরমিযী, কিতাবুত তাফসীর, তাফসীরে সূরা আলে ইমরান)। হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন হারাম (রা) বলেন, উহুদ যুদ্ধের পূর্বে আমি হযরত মুবাশ্বির ইবন আবদুল মুনযির (রা)-কে স্বপ্নে দেখলাম যে, তিনি বলছেন, ওহে আবদুল্লাহ, তুমিও শীঘ্রই আমাদের কাছে আসছ। আমি বললাম, তোমরা কোথায় ? তিনি বললেন, জান্নাতে, যেখানে ইচ্ছা, ঘুরে বেড়াই । আমি বললাম, তুমি কি বদর যুদ্ধে নিহত হওনি ? মুবাশ্বির (রা) বললেন, হ্যা, কিন্তু পুনরায় জীবিত করে দেয়া হয়েছে। হযরত আবদুল্লাহ রো) বলেন, আমি এ স্বপ্রু রাসূলুল্লাহ (সা)-এর নিকট বর্ণনা করলে তিনি বললেন, হে আবূ জাবির, এর ব্যাখ্যা হলো শাহাদত ।২ হযরত আমর ইবন জমূহ রো)-এর শাহাদতের বর্ণনা হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন হারাম (রা)-এর ভগ্নিপতি হযরত আমর ইবন জমূহ রো)-ও এ যুদ্ধেই শহীদ হন। তার শাহাদত লাভের ঘটনাও আশ্চর্যজনক হযরত আমর ইবন জমূহ (রো) খোঁড়া ছিলেন এবং তা সামান্য নয়, বরং বেশ খোঁড়া ছিলেন। তাঁর চার পুত্রের সবাই রাসূলুল্লাহ (সা)-এর সাথে সকল যুদ্ধেই অংশগহণ করতেন। উহুদ যুদ্ধে যাওয়ার সময় তিনি তাদের বললেন, আমিও তোমাদের সাথে জিহাদে যাচ্ছি। তাঁর ছেলেরা বললেন, আপনি অপারগ, আল্লাহ আপনাকে অব্যাহতি দিয়েছেন। আপনি এখানেই অবস্থান করুন। কিন্তু কোন কর্তব্যনিষ্ঠ নিবেদিতপ্রাণ মর্যাদা প্রত্যাশী ব্যক্তি কি কখনও অব্যাহতির উপর নির্ভর করেন ? শাহাদত লাভের আগ্রহে তিনি এতই উদগ্রীব হয়ে পড়েছিলেন যে, এ অবস্থায়ই খোঁড়াতে খোড়াতে ১ হাফিয আসকালানী ফাতহুল বারী নামক গ্রন্থে বলেন, হাদীসটি ইমাম তিরমিযী বর্ণনা করে একে হাসান বলেছেন এবং হাকিম সহীহ বলেছেন। ফাতহুল বারী, ৬খ. পৃ. ২৫, ৬ (5-। 91 ৮৯ 01 ২১৬০] অধ্যায় । ২. যাদুল মা'আদ, ২খ. পৃ. ৯৬; ফাতহুল বারী, ৩খ. পৃ. ১৭২। ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।