Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

১৯৮ সীরাতুল মুস্তফা সো) (৫৬৩ 31 ০০ ও এড ০০১৬ ০৬১০৪১০৭ ক ভন ৬১৬ ১৯৩ 4৫ ৩৯১০১ স্টিকি ১৩৭ ফেরেশতাগণ যদিও দিবারাত্র মহান আল্লাহর তসবীহ-তাহলীল করেন, কিন্তু তাঁর ভালবাসায় উদ্ধুদ্ধ হয়ে আত্মোৎসর্গ করেন না, তাঁরা এ সম্পদের নিয়ামত থেকে বঞ্চিত। আর এই প্রকৃত প্রেমিকের জন্য জীবন দেয়া, তাঁর পথে শাহাদতবরণ করার সাধ্যই ফেরেশতাদের নেই। মানুষ যদিও ফেরেশতাদের মত নিষ্পাপ নয়, কিন্তু পাপকাজের পর মানুষের অস্থির অনুশোচনা, লজ্জিত অবস্থায় আত্মদহন ও কান্নাকাটি দ্বারা মর্যাদা এতই উচ্চে তুলে দেয়, ফেরেশতাগণের অবস্থান যার অনেক নীচে পড়ে থাকে। ০০৪১ (০৮০) 2) ৬১৩০৮ ৯০ অর্ডি লি অত শঠ আর্ডল ০২১1 05101 ১০৮ ০৯০৯ ক 02] এছ 075 0198 ০০৯ এ জন্যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সর্বসম্মত সিদ্ধান্ত হলো, নবী-রাসূলগণ পদস্থ ফেরেশতা অপেক্ষা উত্তম ও মর্যাদাসম্পন্ন এবং সাহাবী, তাবিঈন, সত্যবাদী, শহীদ ও সতকর্মশিলগণ আসমান ও যমীনের ফেরেশতাগণ অপেক্ষা মর্যাদাবান । (যেমনটি বাহরুর রায়েক, ১খ. পৃ. ৩৩৩-এ বলা হয়েছে; বিস্তারিত জানতে চাইলে সেখানে দেখুন)। আর সৎকর্মশীল ঈমানদার স্ত্রীলোকগণ জান্নাতের আনত নয়না হ্রদের চেয়ে উত্তম, যেমনটি মাওয়াকিতুল জাওয়াহির গ্রন্থে বলা হয়েছে। হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন হারাম (রা)-এর শাহাদতের বর্ণনা হযরত জাবির (রা)-এর শ্রদ্ধাম্পদ পিতা হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন হারাম আনসারী (রা) এ যুদ্ধেই শাহাদতবরণ করেন। হযরত জাবির (রো) বলেন, আমার পিতা উহুদ যুদ্ধে শহীদ হন। কাফিররা তাঁর অঙচ্ছেদন করে । তাঁর লাশ যখন রাসূলুল্লাহ (সা)-এর সামনে এনে রাখা হলো, তখন আমি কাপড় উঠিয়ে আমার পিতার মুখ দেখতে চাইলাম, কিন্তু সাহাবিগণ নিষেধ করলেন । আমি আবার তাঁর মুখ দেখতে চাইলাম, কিন্তু সাহাবিগণ আবার নিষেধ করলেন । কিন্তু রাসূলুল্লাহ (সা) আমাকে অনুমতি দিলেন। আমার ফুফু ফাতিমা বিনতে আমর যখন খুবই কাঁদতে শুরু করলেন, তখন তিনি বললেন, কাঁদছ কেন, তার উপর তো ফেরেশতাগণ ছায়া দিয়ে রেখেছেন, এমন কি তারা জানাযাও হয়েছে বখারী শরীফ)। অর্থাৎ এ অবস্থা শোক এবং বেদনার নয়, বরং আনন্দ ও খুশির, কেননা ফেরেশতা তোমার ভাইকে ছায়াদান করছেন। হযরত জাবির (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) একদিন আমাকে দেখে বললেন, ওহে জাবির, তোমার কি হয়েছে যে, আমি তোমাকে হতোদ্যম দেখতে পাচ্ছি? আমি ১. এ হাদীসটি বুখারী শরীফের বিভিন্ন অধ্যায়ে বর্ণিত হয়েছে যেমন, কিতাবুল জানায়েয, পৃ. ১৬৬ ও ১৭২, কিতাবুল জিহাদ, পৃ. ৩৯৫ এবং কিতাবুল মাগাযী, পৃ. ৫৮৪। ফ্দ/,2110001109.001)

— পৃষ্ঠা ২০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।