Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

১৯৬ সীরাতুল মুস্তফা (সা) একপাশে ডেকে নিয়ে চুপে চুপে বললেন, এসো আমরা দু'জন কোন পৃথক স্থানে বসে দু'আ করি এবং একে অপরের দু'আয় আমিন বলি। সা'দ (রা) বলেন, আমরা দু'জন সবার থেকে পৃথক হয়ে কোন এক কোণায় বসে পড়লাম । প্রথমে আমি দু'আ করলাম, আয় আল্লাহ, আজ এমন একজন দুশমনের সাথে মুকাবিলা হোক যে অত্যন্ত শক্তিশালী, বীর যোদ্ধা এবং হিংস্র । আমি তার সাথে কিছুক্ষণ লড়াই করব এবং সেও আমার সাথে লড়াই করবে । অতঃপর আয় আল্লাহ, আমাকে তার ওপর বিজয়দান কর । এমনকি আমি যেন তাকে হত্যা করি এবং তার মালামাল ছিনিয়ে নিতে পারি । হযরত আবদুল্লাহ ইবন জাহাশ (রা) আমিন বললেন এবং এরপর তিনি এ দুআ করলেন, আয় আল্লাহ, আজ এমন এক দুশমনের সাথে সংঘর্ষ হোক, যে কঠিন হৃদয়, শক্তিশালী এবং হিংস্র ।আমি কেবল তোমারই উদ্দেশ্যে ওর সাথে লড়াই করতে যাচ্ছি। আর সেও আমার সাথে লড়বে । অবশেষে সে আমাকে হত্যা করুক এবং আমার নাক-কান কাটুক ।আয় পরোয়ারদিগার, আমি যখন তোমার সাথে সাক্ষাত করব, আর তুমি জিজ্ঞেস করবে, ওহে আবদুল্লাহ, তোমার নাক এবং কান কোথায় কাটা গেছে ? তখন আমি আরয করব, আয় আল্লাহ, তোমার এবং তোমার পয়গন্ধরের পথে । তখন তুমি বলবে, তুমি সত্যই বলেছ। হযরত সাদ ইবন আবু ওয়াক্কাস (রা) বলেন, তার দু'আ আমার দু'আ অপেক্ষা কতই না উত্তম ছিল ! সন্ধ্যায় দেখলাম, তার নাক এবং কান কর্তিত ।* হযরত সা“দ (রা) বলেন, আমার দু'আও কবৃল হয়েছিল, আমিও এক শক্তিশালী ভয়ঙ্কর কাফিরকে হত্যা করি এবং তার মালামাল ছিনিয়ে নিই । হযরত সাঈদ ইবন মুসায়্যাব (রা) বলেন, হযরত আবদুল্লাহ ইবন জাহাশ (রা) এ দু'আ করেছিলেন : ৪] 1১০০5 ০৮4 1252 0 ৮555৯ ১০] ৪৪] ০1 এ৩০ ৮5 এ ৮৪0| * ০৪ ০9৪0 ৬৫১ ০০ ৮১ ৮১ “আয় আল্লাহ, আমি তোমাকে কসম দিচ্ছি যে, আমি তোমার শক্রদের সাথে যুদ্ধ করি এবং তারা আমাকে হত্যা করুক, আমার পেট ফেঁড়ে ফেলুক, আমার নাক-কান কেটে ফেলুক। এরপর তুমি আমাকে জিজ্ঞেস কর যে, এটা কেন হলো? আমি বলব, কেবল তোমারই জন্যে ।” হযরত সাঈদ ইবন মুসায়্যাব রো) বলেন, আমি আল্লাহ তা'আলার নিকট আশা রাখি যে, যেরূপে আল্লাহ বিশেষভাবে শাহাদতের ব্যাপারে তাঁর দু'আ কবুল করেছেন, একইভাবে তাঁর অপর দু'আটিও আল্লাহ নিশ্চয়ই কবূল করবেন । অর্থাৎ শাহাদতের পর তিনি এ কথা জিজ্ঞেস করবেন এবং তিনিও এ উত্তর দেবেন। ২. রাউযুল উনুফ, ২খ. পৃ. ১৪৩। ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।