১৯২ সীরাতুল মুস্তফা (সা) একটু পর আবু সুফিয়ান বলল, 3১ ০৮৪ 3১ ০৮১ ০4019 ৩০ সিন 9৬ ০৪ এ। ৩৮ “আমাদের লোকদের হাতে তোমাদের নিহতদের অঙচ্ছেদন হয়েছে, আল্লাহর কসম, আমি এ কাজে খুশি-অখুশি কোনটাই নই। না আমি এ কাজের নির্দেশ দিয়েছি, আর না নিষেধ করেছি ।” প্রত্যাবর্তনকালে সে চিৎকার দিয়ে বলল, ০:01 -৮এ] ১-4৮--০৯ “আগামী বছর বদরে তোমাদের সাথে লড়াইয়ের ওয়াদা রইল ।” রাসূলুল্লাহ (সা) বললেন, এ] 51 ০৯৮ ৬০১ 0৫ ৯৯ “হ্যা, এটা আমাদের ও তোমাদের মধ্যে ওয়াদা রইল ইনশা আল্লাহ” (তারিখে তাবারী, ৩খ. পৃ. ২৪; ইবন হিশাম, ২খ. পৃ. ৭৯) মুশরিকদের প্রত্যাবর্তনের পর মুসলমান মহিলাগণ সংবাদ গ্রহণ এবং অবস্থা জানার জন্য মদীনা থেকে বের হন। সায়্যিদাতুন নিসা হযরত ফাতিমা যোহরা (রো) এসে দেখেন, নবীজীর পবিত্র চেহারা থেকে রক্ত ঝরছে । হযরত আলী (রা) ঢালে করে পানি আনলেন এবং হযরত ফাতিমা পবিত্র চেহারা ধুয়ে দিলেন, কিন্তু রক্ত বন্ধ হচ্ছিল না। তাঁরা যখন দেখলেন রক্ত বেড়েই চলছে, তখন এক টুকরা চাটাই পুড়িয়ে এর ছাই আঘাতের স্থানে লেপে দিলেন, ফলে রক্ত বন্ধ হলো। ইমাম বুখারী ও তাবারানী হযরত সাহল ইবন সাদ (রা) থেকে হাদীসটি বর্ণনা করেছেন ।২ দ্রষ্টব্য ১. এ হাদীস দ্বারা জানা গেল যে, অসুস্থ ব্যক্তির চিকিৎসা করা জায়েয । ২. অধিকন্তু চিকিৎসা করাটা আল্লাহর উপর নির্ভরশীলতার বিপরীত নয়। ৩. এটাও জানা গেল যে, হযরত আম্বিয়া আলাইহিমুস সালামেরও শারীরিক অসুস্থতা এবং দৈহিক অসুবিধা হয়, যাতে তাঁদের মর্যাদা আরো বৃদ্ধি পায় এবং তাঁদের অনুসারীগণ তাঁদের দেখে ধৈর্য-স্থৈ্য, সন্তুষ্টি ও মেনে নেয়ার শিক্ষা লাভ করতে পারেন। অধিকন্তু এ মানবীয় বাস্তবতা ও মানুষের জন্য অপরিহার্যতা দেখে বুঝতে পারেন যে, এঁরা আনল্মাহ তাআলার পবিত্র এবং নিষ্ঠাবান বান্দা, আল্লাহ ক্ষমা করুন, এরা আন্লাহ নন। এ মহাত্রাগণের মু'জিযা ও প্রকাশ্য নিদর্শন তাঁদের নবৃওয়াত ও রিসালাতের প্রকাশ্য দলীল-প্রমাণ বলেই মনে করেন, খ্রিস্টান হাওয়ারীদের (হযরত ঈসা (আ)-এর সাহায্যকারী) মত ফিতনায় জড়িয়ে পড়ে তাঁকে আল্লাহ মনে করে না বসেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি এক এবং তাঁর কোন শরীক নেই, আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (সা) তাঁর বান্দা ও ১. ইনশা আল্লাহ" বাক্যটি আল্লামা যারকানী উদ্ধৃত করেছেন, তাবারী এবং ইবন হিশামের বর্ণনায় নেই । যারকানী, ২খ. পৃ. ৪৮। ২. যারকানী, ২খ. পৃ. ৪৯। ফ্দ,2110001109.001)
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।