সীরাতুল মুস্তফা (সা) ১৮৯ না। ফলে হযরত তালহা রো) বসে পড়েন এবং নবীজী তাঁর পিঠে পা রেখে আরোহণ করেন। উবাই ইবন খালফকে হত্যা ইত্যবসরে উবাই ইবন খালফ ঘোড়া ছুটিয়ে সেখানে এসে পড়ল । ঘোড়াটিকে সে দানাভূষি খাইয়ে এ জন্যে মোটাতাজা করে তুলেছিল যে, এর উপর সওয়ার হয়ে সে মুহাম্মদ (সা)-কে হত্যা করবে । নবী (সা) যখন তার উদ্দেশ্য জানতে পেরেছিলেন, তখন বলেছিলেন, ইনশা আল্লাহ আমিই তাকে হত্যা করব। যখন সে তাঁর দিকে অগ্রসর হচ্ছিল, তখন সাহাবায়ে কিরাম অনুমতি চাইলেন যে, আমরা একে খতম করে দিই । তিনি বললেন, কাছে আসতে দাও । যখন সে নিকটে চলে এলো, তখন নবী (সা) হযরত হারিস ইবন সাম্মা (রা)-এর হাত থেকে বা নিয়ে তার ঘাড়ে একটা খোঁচা দিলেন, যাতে সে বিচলিত হয়ে উঠল এবং চিৎকার করতে করতে প্রত্যাবর্তন করল যে, আল্লাহর কসম, মুহাম্মদ আমাকে মেরে ফেলেছেন। লোকজন বলল, এ তো সামান্য একটু খোচামাত্র, কোন গুরুতর আঘাত তো নয়, যার জন্য তুমি এত চেচাচ্ছ ! উবাই বলল, তোমাদের কি স্মরণ নেই যে, মুহাম্মদ মক্কায় থাকতেই বলেছিলেন, আমিই তোমাকে হত্যা করব। এ খোঁচার কষ্ট আমার অন্তর টের পাচ্ছে। আল্লাহর কসম, যদি এ খোচা সমস্ত হিজাযবাসীর মধ্যেও বন্টন করে দেয়া হয়, তবে সবারই ধ্বংসের জন্য তা-ই যথেষ্ট হবে । এভাবে চেচামেচি করতে করতে সরফ নামক স্থানে পৌঁছে সে মৃত্যুবরণ করে ” হযরত আলী এবং হযরত ফাতিমা (রা) কর্তৃক রাসূলুল্লাহ সো)-এর আঘাতের স্থানসমূহ ধৌত করা যখন তিনি ঘাটিতে পৌঁছলেন, যুদ্ধ ততক্ষণে শেষ হয়ে গেছে। তিনি সেখানে পৌঁছে বসে পড়লেন। হযরত আলী (রা) পানি নিয়ে এলেন এবং তাঁর পবিত্র চেহারা থেকে রক্ত ধুয়ে দিলেন এবং কিছু পানি তাঁর মাথায়ও ঢেলে দিলেন। এরপর তিনি উযু করলেন এবং বসে বসে যোহরের নামায আদায় করলেন। সাহাবায়ে কিরামও তাঁর পিছনে বসে বসে ইকতিদা করলেন ।১ ১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৪খ. পৃ. ৩৫। ২. প্রথমে শরীআতের নির্দেশ এরূপই ছিল যে, কোন ওযরবশত ইমাম যদি বসে বসে নামায আদায় করেন, তখন মুক্তাদীগণও তার পিছনে বসে বসে ইকতিদা করবে, যদিও মুক্তাদীগণ সুস্থ থাকেন । পরে এ নির্দেশ রহিত হয়ে যায় । ফলে ইমাম ওযরবশত বসে নামায আদায় করলেও মুক্তাদীগণ তাঁর পিছনে দাঁড়িয়ে নামায আদায় করতে পারবেন । যেমন রাসূলুল্লাহ (সা)-এর ওফাতকালীন অসুস্থতার সময়ে তিনি বসে বসে ইমামতি করেন এবং সাহাবায়ে কিরাম (রা) তাঁর পিছনে দাঁড়িয়ে নামায আদায় করেন । আল্লাহ তা'আলা ভাল জানেন। ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।