১৮৬ সীরাতুল মুস্তফা (সা) হিফাযত করেছে, অনুরূপভাবে তুমি তার চেহারা নিরাপদ রাখ । আর এ চোখটিকে তার অপর চোখ অপেক্ষা সুন্দর ও তীক্ষু দৃষ্টিসম্পন্ন বানিয়ে দাও। এ বলে তিনি মণিটিকে যথাস্থানে রেখে দিলেন । তৎক্ষণাৎ চোখটি সম্পূর্ণ সুস্থ এবং পূর্বপেক্ষা সুন্দর ও জ্যোতির্ময় হয়ে গেল। (তাবারানী ও আবু নুয়াইম হাদীসটি বর্ণনা করেছেন এবং দারু কৃতনী অনুরূপ বর্ণনা করেছেন) ।১ একটি বর্ণনায় আছে, হযরত কাতাদা (রা) চোখের মণিটি হাতে নিয়ে নবীজীর খিদমতে উপস্থিত হলে তিনি বললেন, যদি তুমি সবর কর, তাহলে তোমার জন্য জান্নাত অবধারিত, আর যদি চাও তা হলে মণিটি যথাস্থানে রেখে তোমার জন্য দু'আ করি। হযরত কাতাদা (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার একজন স্ত্রী আছে, যাকে আমি খুবই ভালবাসি । আমার আশঙ্কা হয় যে, যদি আমি চোখবিহীন থেকে যাই, তা হলে সে আমাকে ঘৃণা করে না বসে । তিনি নিজ হাতে মণিটি চোখের যথাস্থানে রেখে দিলেন এবং এ দু'আ করলেন : 3.৯ *4০511| “আয় আল্লাহ তাকে পূর্ণ সৌন্দর্য দান কর।”২ নবী (সা) নিহত হওয়ার মিথ্যা সংবাদের প্রসার লাভ যখন এ খবর রটে গেল যে, শত্রুদের লক্ষ্যস্থল রাসূলুল্লাহ (সা) নিহত হয়েছেন, তখন কিছু সংখ্যক মুসলমান হতোদ্যম হয়ে বসে পড়লেন এবং বললেন, রাসূলুল্লাহ (সা) তো শহীদ হয়ে গেছেন, এখন আর লড়াই করে কি হবে । হযরত আনাস ইবন মালিক (রা)-এর চাচা হযরত নযর ইবন মালিক (রা) বললেন, লোক সকল ! মুহাম্মাদ (সা) যদি নিহত হয়েই থাকেন তবুও মুহাম্মদের প্রভূ তো আর নিহত হন নি। তিনি যে বিষয়ের জন্য জিহাদ ও লড়াই করেছেন, তোমরাও সে বিষয়ে জিহাদ ও লড়াই চালিয়ে যাও এবং এরই ওপর মৃত্যুবরণ কর। রাসূলুল্লাহ সো)-এর তিরোধানের পর জীবিত থেকে কি করবে ? এ কথা বলেই তিনি শক্র বাহিনীর মধ্যে টুকে পড়েন এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। (ইবন ইসহাক, তাবারানী এবং যারকানী, ২খ. পৃ, ৩৪)। হযরত আনাস ইবন নযর (রা)-এর শাহাদতবরণের ঘটনা সহীহ বুখারীতে হযরত আনাস (রা) থেকে বর্ণিত হয়েছে যে, আমার চাচা হযরত আনাস ইবন নযর (রা) বদর যুদ্ধে অংশগ্রহণ করতে না পারায় খুবই ব্যথিত ছিলেন। একবার তিনি রাসূলুল্লাহ (সা)-কে বলছিলেন, ইয়া রাসূলাল্লাহ (সা), আফসোস, আমি মুশরিকদের সাথে সংঘটিত প্রথম জিহাদেই অংশগ্রহণ করতে পারিনি । আগামীতে যদি আল্লাহ তা'আলা আমাকে কোন জিহাদে শরীক হওয়ার সুযোগ দেন, তা হলে ১, আল ইসাবা, ৩খ. পৃ. ২২৫। ২ যারকানী, ২খ. পৃ. ৪২। ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।