Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৮৫ আয়াতের প্রকাশ্য বক্তব্য বিশ্লেষণের পর, যদিও অজ্ঞতা এবং না জানা কোন ওজর হতে পারে না, কিন্তু পৃথিবীর জন্য রহমত স্বরূপ ও দয়ার আধার নবী করীম (সা) পরিপূর্ণ উদারতা ও অনুগহ স্বরূপ মহান দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু, শ্রেষ্ঠতম দাতা ও শ্রেষ্ঠতম সম্মানের অধিকারী আল্লাহ তা'আলার দরবারে না জানা কে ওযর হিসেবে পেশ করেন যাতে আল্লাহর সনাতন অনুগ্থহ তাদেরকে কুফর ও শিরকের আবর্ত থেকে বের করে ঈমান ও ইসলামের নিরাপদ আশ্রয়ে অন্তর্ভুক্ত করেন। নিষ্ঠা ও অনুগ্রহের অমিয় সুধা পান করিয়ে ভালবাসার নেশায় এমন বুদ করে দেন যাতে এ নশ্বর পৃথিবীর অপমান ও লাঞ্চুনা এবং আখিরাতের ইযযত ও নিয়ামত অনুভব ও চাক্ষুস সাক্ষী হতে পারে । আর পাপাচারের জেলখানা থেকে বেরিয়ে চিরকালের জন্য ঈমান ও ইসলাম, নিষ্ঠা ও অনুগ্রহের নিরাপদ প্রাসাদে এসে স্থায়ী হতে পারে, যাতে কোনকালেই সেখান থেকে বের হতে না হয়। দ্রষ্টব্য : কাফির যখন পর্যন্ত কুফরী অবস্থায় মৃত্যুমুখে পতিত না হয়, ততক্ষণ পর্যন্ত তার জন্যে এ উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করা বৈধ যে, যাতে করে আল্লাহ তাকে কুফর ও শিরক থেকে তওবা করার এবং ঈমান ও হিদায়েত গ্রহণের তৌফিক দান করেন। যাতে সে সর্বশক্তিমান আল্লাহ তা'আলার ক্ষমা ও অনুকম্পার হকদার হতে পারে। হ্যা, যদি কারো জীবনের সমাপ্তি কুফর ও শিরকের উপর হয়ে যায়, তার জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েয নেই। যেমন আল্লাহ বলেছেন : ১০৮০১ পঠ ৬ ৮ ৮৮৯০) ১2৯৪ 0 ডিল ০9 ভে ৩৬ ও ২৯ পে ০ এ “আত্মীয়-স্বজন হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা নবী ও মুমিনদের জন্য সংগত নয়, যখন এটা সুস্পষ্ট হয়ে গেছে যে, নিশ্চয়ই ওরা জাহান্নামী ।” (সূরা তাওবা : ১১৩) যুদ্ধকালে হযরত কাতাদা ইবন নু*মান (রা)-এর চোখের মণি বেরিয়ে যাওয়া এবং নবী (সা) কর্তৃক তা পুনঃস্থাপন ও তা পূর্বাপেক্ষা উত্তম হয়ে যাওয়া হযরত কাতাদা ইবন নু“মান (রা) বলেন, উহুদ যুদ্ধের দিন আমি নবীজীর মুখের সামনে দাঁড়ালাম এবং নিজের চেহারা দুশমনদের দিকে ঘুরিয়ে দিলাম যাতে শত্রুর তীর আমার চেহারায় আঘাত করে এবং তাঁর পবিত্র চেহারা নিরাপদে থাকে । শত্রুর শেষ তীরটি এসে আমার চোখে এভাবে আঘাত করে যে, আমার চোখের মণি বেরিয়ে আসে। সেটি আমি নিজের হাতে নিয়ে রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে উপস্থিত হই। রাসূলুল্লাহ সো) তা দেখে অভিভূত হয়ে পড়লেন এবং আল্লাহর কাছে আমার জন্য এ বলে দু'আ করলেন যে, আয় আল্লাহ, কাতাদা যেভাবে তোমার নবীর চেহারার ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।