১৮৪ সীর তুল মুস্তফা (সা) এবং পিঠ দেন শক্রদের প্রতি । তীরের পর তীর আসতে থাকে, আর হযরত আবু দুজানা রো)-এর পিঠই ছিল এর লক্ষ্যস্থল। কিন্তু পাছে নবী (সা)-কে তীরের আঘাত লাগে, এ ভয়ে তিনি নড়াচড়া পর্যন্ত করছিলেন না। (ইবন ইসহাক)? সতর্ক বাণী : রাসূলুল্লাহ (সা) যেমনটি শেষ নবী বা নবী আগমনের ধারার সমাপ্তকারী ছিলেন, নবী আগমনের ধারা তাঁর মাধ্যমেই পূর্ণ হয়, অনুরূপভাবে ভালবাসাও পূর্ণতা পেয়েছিল এবং সাহাবায়ে কিরাম (রা)-এর মাধ্যমে এ ভালবাসা চুড়ান্ত পর্যায়ের পূর্ণতা লাভ করেছিল । আল্লাহর শপথ, এ কুরবানীর সামনে লায়লী-মজনুর কিসসাও হার মানে। মহানবী (সা) কর্তৃক মুশরিকদের জন্য দুঃখ প্রকাশ হযরত আনাস (রা) থেকে বর্ণিত হয়েছে যে, উহুদের দিন রাসূলুল্লাহ (সা) স্বীয় মুখমণ্ডল থেকে রক্ত মুছছিলেন এবং বলছিলেন, এ সম্প্রদায় কিরূপে কল্যাণ লাভ করতে পারে, যারা নিজেদের নবীর চেহারা রক্তাপ্রুত করে অথচ তিনি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করে । (আহমদ, তিরমিযী ও নাসাঈ) মহানবী (সা) কর্তৃক কতিপয় কুরায়শ সর্দারের জন্য বদ দু“আ করা এবং এ প্রসঙ্গে ওহী নাধিল হওয়া সহীহ বুখারীতে হযরত সালিম থেকে মারফৃ সুত্রে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) সাফওয়ান ইবন উমায়্যা, সুহায়ল ইবন আমর এবং হারিস ইবন হিশামের প্রতি বদ দু'আ করেন, এ প্রসঙ্গে এ আয়াত অবতীর্ণ হয় : 1৪2 ৯৮4৮৩1৮95০৯ ৮০ ভখি। ০০ ৬] ০০৪ “তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি দেবেন-এ বিষয়ে তোমার করণীয় কিছুই নেই; কারণ তারা তো যালিম ।” (সূরা আলে ইমরান : ১২৮) হাফিয আসকালানী বলেন, এ তিন ব্যক্তিই মক্কা বিজয়কালে ইসলাম গ্রহণ করেন। সম্ভবত এ কারণেই আন্নাহ তা'আলা তাদের প্রতি বদ দু'আ করতে নিষেধ করেন এবং এ আয়াত নাধিল করেন। (ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৭১) হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) বলেন, রাসূলুল্লাহ (সা) যেন আমার দু' চোখের সামনে রয়েছেন, তিনি পবিত্র মুখমণ্ডল থেকে রক্ত মুছছিলেন এবং বলছিলেন : ১৯4০০ 3$৬ ০৮৪৭ ০০| ৮১ “আয় পরোয়ারদিগার, আমার কওমকে ক্ষমা করুন, কেননা তারা জানে না।” (সহীহ মুসলিম, ২খ. পৃ. ১০৮, উহুদ যুদ্ধ অধ্যায়) উদারতা ও দয়া প্রবণতার দরুন তিনি ০৯4০ 34৩ “তারা জানে না” বলেছেন, ১/৫৭এ 3৫৪ ওরা জাহিল' (মূর্খ) বলেন নি। ১. যারকানী, ২খ. পৃ. ৪৩। ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।