Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৮৩ আসমানে প্রবেশ করতেন ।” (নাসাঈ এবং বায়হাকী হাদীসটি উত্তম সনদে বর্ণনা করেছেন) ১ হযরত আয়েশা (রা) হযরত আবূ বকর সিদ্দীক (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, উহুদ যুদ্ধের দিন আমরা তালহা (রা)-এর শরীরে সন্তরটিরও বেশি যখম দেখেছি। (আবূ দাউদ তায়ালিসী বর্ণিত; ফাতহুল বারী, ৭খ. পৃ. ৬৬, হযরত তালহার ংসা অধ্যায়) হযরত আনাস (রা)-এর বিপিতা হযরত আবূ তালহা (রা) তাঁক্ষে ঢাল দিয়ে ঢেকে রেখেছিলেন । তিনি ছিলেন দক্ষ তীরন্দাজ, এ দিন তিনি দুই অথবা তিনটি ধনুক ভেঙ্গে ফেলেন । যে কেউ সেদিক দিয়ে তুণীর নিয়ে যেতেন, তাকেই নবী করীম (সা) বলতেন, এ তৃণীর আবূ তালহার জন্য রেখে যাও। যখন রাসূলুল্লাহ (সা) দৃষ্টি উঠিয়ে লোকদের দেখতে চাইতেন, তখন হযরত আবূ তালহা (রা) বলতেন : * ৬/১৮০ ০১১৯২১৩৫৮৩৮ প্রতি এলি ০০ ৬০৯০ 13 ৩৭ জে “আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোন, আপনি মাথা উঠাবেন না, শক্রর কোন তীর এসে লাগতে পারে । আমার বুক আপনার বুকের জন্য ঢাল স্বরূপ।” (বুখারী, পৃ. ৫৮১) হযরত সাদ ইবন আবু ওয়াক্কাস (রা) ছিলেন দক্ষ তীরন্দাজ। উহুদের দিন রাসূলুল্লাহ (সা) তুণীর থেকে সমস্ত তীর তার সামনে ঢেলে দেন এবং বলেন : 1১ ঞ| এ. ১) “তীর নিক্ষেপ কর, তোমার প্রতি আমার পিতামাতা উৎসর্গ হোক ।” হযরত আলী (রা) বলেন, সাদ ইবন আবু ওয়াক্কাস ছাড়া আর কারো জন্যে আমি রাসূলুল্লাহ (সা)-কে তার পিতামাতাকে উৎসর্গ করতে শুনিনি । (বুখারী, পৃ. ৫৮১) হাকিম থেকে বর্ণিত যে, উহুদের দিন হযরত সাদ (রা) এক সহস্র তীর নিক্ষেপ করেছিলেন । (যারকানী, ২খ. পৃ. ৪২) হযরত আবু দুজানা (রা)-এর কুরবানী ূ __হযরত আবু দুজানা” রো) স্বয়ং ঢাল হয়ে নবী (সা)-এর সামনে দাঁড়িয়ে যান ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৭৮; যারকানী, ২খ. পৃ. ৩৯। ২. অর্থাৎ উহুদের দিন তিনি হযরত সা“দ (রা) ছাড়া অন্য কারো জন্য এ বাক্য উচ্চারণ করতে শোনেননি । অন্যথায় বনী কুরায়যার যুদ্ধের দিনে তিনি হযরত যুবায়র (রা)-এর জন্যও এ বাক্য উচ্চারণের কথা সহীহ বুখারীর হযরত যুবায়র (রা)-এর প্রশংসা অধ্যায়ে উল্লিখিত হয়েছে। ফাতহুল বারী, ৭খ. পৃ. ৬৬, হযরত সাদ ইবন আবু ওয়াক্কাস (রা)-এর প্রশংসা অধ্যায়। ৩. হাফিয ইবন আবদুল বার বলেন, হযরত আবূ দুজানা (রা) মুসায়লামা কাযযাবের হত্যায় অংশগ্রহণ করেছিলেন এবং এ যুদ্ধকালেই শহীদ হন। ইসতিয়াব। ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।