Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

১৮২ সীরাতুল মুস্তফা (সা) তখন হযরত আলী তাঁর হাত ধরেন এবং হযরত তালহা তাঁর কোমরে ভর দিতে সহায়তা করেন, ফলে তিনি দাঁড়াতে সক্ষম হন। তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি শহীদকে জীবিতাবস্থায় পৃথিবীতে চলাফেরা করতে দেখতে চায়, সে যেন তালহাকে দেখে। হযরত আয়েশা সিদ্দীকা (রা) তাঁর পিতা হযরত আবূ বকর সিদ্দীক (রা) থেকে বর্ণনা করেন, নবী (সা)-এর পবিত্র মুখমণ্ডলে বর্মের দুটি লৌহখণ্ড ঢুকে গিয়েছিল । হযরত আবূ উবায়দা ইবন জাররাহ (রা) তা দাত দিয়ে কামড়ে ধরে টান দেন, এতে তার দু'টি দাত ভেঙে যায়। আল্লাহ তাঁকে কিয়ামতের দিন হাস্যোজ্জ্বল দাত নিয়ে পুনরুথিত করুন। (র্ণনাটির সনদ বিশুদ্ধ)? রাসূলুল্লাহ সো) যখন পাহাড়ের ওপর আরোহণ করতে মনস্থ করেন কিন্তু দুর্বলতা, অসামর্থ্য এবং দু'টি লৌহখণ্ডে ভারে উঠতে সক্ষম হচ্ছিলেন না, তখন তালহা (রো) বসে পড়েন এবং তিনি তারপিঠে পা রেখে আরোহণ করেন। হযরত যুবায়র (রা) বলেন, এ সময় আমি নবী (সা)-কে বলতে শুনেছি, ₹»৮ -৯১ “তালহা নিজের জন্য জান্নাত ওয়াজিব করে নিয়েছে ।” (ইবন ইসহাক) কায়স ইবন হাযম বলেন, আমি হযরত তালহার এ হাত দেখেছি, যা দিয়ে তিনি উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ (সা)-এর প্রতি কাফিরদের আক্রমণ প্রতিহত করেছেন, তা ছিল সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্থ। (বুখারী) হাকিম তাঁর ইকলীল গ্রন্থে বলেন, এ দিন হযরত তালহা (রা) পঁয়ত্রিশ অথবা উনচল্লিশটি আঘাত পান। আবু দাউদ তায়ালিসী হযরত আয়েশা (রা) থেকে বর্ণনা করেছেন, হযরত আবু বকর সিদ্দীক (রা) যখন উহুদ যুদ্ধের উল্লেখ করতেন, তখন বলতেন : *৯:। 41১ 9৬ 2.০ 4 “এ দিনের পুরোটাই ছিল তালহার জন্য ।” হযরত জাবির (রা) থেকে বর্ণিত হয়েছে যে, দুশমনের আক্রমণ প্রতিহত করতে করতে যখন হযরত তালহার হাতের অঙ্গুলীসমূহ কেটে যায়, তখন তিনি অবলীলায় বলে উঠেন, ১. উত্তম হয়েছে ।* রাসূলুল্লাহ (সা) বললেন : ১৯০ এ৫ তে ৬৮ এ) ১3952 ০০) এ৩১০। ০০৪০ এন] ৪ ০৬ 2:11 “যদি তুমি উত্তম না বলে বিসমিল্লাহ বলতে, তা হলে ফিরিশতাগণ তোমাকে নিয়ে যেতেন এবং লোক তোমার প্রতি তাকিয়ে থাকত । এমনকি তারা তোমাকে নিয়ে ১. যারকানী, ২খ. পৃ. ৩৮; ইবন হিশাম, ২খ. পৃ. ৮৪। ২ ফাতহুল বারীতে নূন অক্ষর সহ হাসান (উত্তম) বর্ণিত হয়েছে, আর আল্লামা যারকানী নূন অক্ষর বাদ দিয়ে হাসা" বলেছেন । যা আমাদের ভাষায় উহ্‌ আহ্‌ ইত্যাদি শব্দের মত, যা ব্যথা পেলে মুখ থেকে বের হয়। ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।