Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৮১ তাকে নবী (সা)-এর কাছে নিয়ে এলে তিনি নিজের গণডদেশ নবী (সা)-এর পায়ের উপর রাখেন এবং এ অবস্থায়ই তিনি ইনতিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । (ইবন হিশাম, ২খ. পৃ. ৮৪) উতবা ইবন আবু ওয়াক্কাস কর্তৃক নবী সো)-এর উপর আক্রমণ হযরত সাদ ইবন আবু ওয়াক্কাস রো)-এর ভাই উতবা ইবন আবু ওয়াক্কাস সুযোগ বুঝে রাসূলুল্লাহ (সা)-এর প্রতি পাথর নিক্ষেপ করে । এতে তাঁর নিচের পাটির দাঁত পড়ে যায় এবং নিচের ঠোটে আঘাত পান। হযরত সা'দ ইবন আবু ওয়াক্কাস (রা) বলেন, এ সময় আমি আপন ভাইকে হত্যার জন্য যতটা আগ্রহী ও উৎসাহী হয়ে পড়ি, অপর কাউকে হত্যার জন্য ততটা উৎসাহী ছিলাম না।* (ইবন হিশাম) আবদুল্লাহ ইবন কুমায়্যা কর্তৃক নবী (সা)-এর উপর আক্রমণ কুরায়শের বিখ্যাত পাহলোয়ান আবদুল্লাহ ইবন কুমায়্যা রাসূলুল্লাহ (সা)-কে এত জোরে আঘাত করে যে, তাঁর গণ্ডদেশ যখম হয়ে যায় এবং বর্মের দু'টি লৌহখণ্ড তাঁর গণ্ডে ফুটে যায়। আর আবদুল্লাহ ইবন শিহাব যুহরী পাথর মেরে পবিত্র কপাল আহত করে । পবিত্র মুখমণ্ডল বয়ে যখন রক্ত পড়তে থাকে, তখন হযরত আবু সাঈদ খুদরী রো)-এর পিতা হযরত মালিক ইবন সিনান (রা) মুখ দিয়ে সমস্ত রক্ত চুষে মুখমণ্ডল পরিষ্কার করে দেন। তিনি (সা) বলেন, তোমাকে জাহান্নামের আগুন কখনই স্পর্শ করবে না। মুজামে তাবারানীতে হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত হয়েছে যে, ইবন কুমায়্যা তাঁকে আহত করার পর বলে : 2.০ ০: 1) ৬৬৭৬ “এটা গ্রহণ কর, আর আমি ইবন কুমায়্যা |” নবী (সা) বলেন : এ) এ০৪| “আল্লাহ তা'আলা তোমাকে অপমান-অপদস্থ এবং ধ্বংস করুন।” এর পর কয়েকদিনও অতিক্রান্ত হয়নি, আল্লাহ তা'আলা ইবন কুমায়্যার প্রতি একটি পাহাড়ী বকরি প্রেরণ করেন, যে তার শিং দিয়ে তাকে ছিনন-বিচ্ছিনন করে ফেলে ।* হবরত আলী (রা) এবং হযরত তালহা (রা) কর্তৃক নবী সো)-কে সহায়তা দান পবিত্র দেহে যেহেতু দু'টি লৌহখণ্ডের যন্ত্রণার বোঝা ছিল এ জন্যে নবী (সা) একটি গর্তে পড়ে যান, যেটি আবূ আমের ফাসিক মুসলমানদের জন্য তৈরি করেছিল। ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৮১। ২ আবদুন্বাহ ইবন শিহাব যুহরী উহুদ যুদ্ধের সময় কাফিরদের সাথে আগমন করেন। পরবতীকালে তিনি ইসলাম গ্রহণ করেন এবং মক্কা মুকাররমায় ইনতিকাল করেন্‌। যারকানী, ইখ, পৃ. ৩৮। ৩. ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৮১; যারকানী, ২খ. পৃ. ৩৮। ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।