Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

১৮০ সীরাতুল মুস্তফা (সা) বাহিনীর পতাকা হযরত আলী (রা)-এর হাতে অর্পণ করেছিলেন ৷ তিনি তখন জিহাদে নিমগ্ন ছিলেন। এ চৌদ্দজন সাহাবী তাঁর সাথেই ছিলেন। তবে কোন প্রয়োজনে কেউ কেউ অন্যত্রও যেতেন, আবার শীতঘ্ঘই ফিরে আসতেন । এ জন্যে কখনো তাঁর সাথে বারজনও ছিলেন, যেমনটি সহীহ বুখারীতে হযরত বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত হয়েছে । আর কখনো এগারজনও ছিলেন, যেমন নাসাঈ এবং দালাইলে বায়হাকী হযরত জাবির (রা) সুত্রে উত্তম সনদে বর্ণনা করেছেন। আবার কখনো সাতজনও ছিলেন, যেমন সহীহ মুসলিমে হযরত আনাস ইবন মালিক রো) থেকে বর্ণিত হয়েছে। সময়ের পার্থক্য এবং অবস্থার পার্থক্যের দরুন নবী (সা)-এর খিদমতে উপস্থিত সাহাবীদের সংখ্যায় মতপার্থক্য ঘটেছে। প্রত্যেক বর্ণনাকারীর বর্ণনা তাঁদের স্ব স্ব সময়ে সঠিক ও নির্ভুল ছিল। কোন সময় বারজন, কোন সময় এগারজন আর কোন সময় সাত ব্যক্তি তাঁর সাথে ছিলেন। আল্লাহর প্রশংসা, সমস্ত বর্ণনাই সুসমপ্জীস, কোনই বৈপরীত্য নেই। (বিস্তারিত জানার জন্য ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৭৭ এবং যারকানী, ২খ. পৃ. ৩৫ দেখুন) । রাসূলুল্লাহ (সা)-এর উপর কুরায়শদের আকস্মিক আক্রমণ এবং সাহাবায়ে কিরামের আত্মত্যাগ সহীহ মুসলিমে হযরত আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, কুরায়শরা যখন আকম্মিকভাবে তাঁকে আক্রমণ করে বসে, তখন তিনি বললেন, কে আছ, যে এদেরকে আমার নিকট থেকে সরিয়ে দেবে এবং জান্নাতে আমার বন্ধু হবে ? তখন সাতজন আনসার সাহাৰী তাঁর কাছে ছিলেন। একে একে তাঁদের সাতজনই যুদ্ধ করে শহীদ হয়ে গেলেন। (সহীহ মুসলিম, ২খ. পৃ. ১০৭, উহুদ যুদ্ধ অধ্যায় এবং আহমদ সূত্রে আল বিদায়া ওয়ান নিহায়া, ৪খ. পৃ. ২৬)। ইবন ইসহাকের বর্ণনায় আছে, তিনি ইরশাদ করেন : «৪ ৩) ১১) ০৯১ ১ “কোন্‌ ব্যক্তি আছে যে আমাদের জন্য নিজের জীবন বিক্রি করবে ।” এ কথা শোনামাত্র হযরত যিয়াদ ইবন সাকান ও পাঁচজন আনসার (রা) দাঁড়িয়ে যান এবং বীরত্বের সাথে যুদ্ধ করে একে একে সবাই শহীদ হয়ে যান। আর জান্নাতের মূল্যে নিজেদের জীবনকে বিক্রি করেন। হযরত যিয়াদ ইবন সাকান (রা)-এর শাহাদতবরণ হযরত যিয়াদ (রা)-এর এ মর্ধাদা অর্জিত হয়েছিল যে, যখন তিনি আহত হয়ে পড়ে যান, তখন নবী করীম (সা) বলেন, তাকে আমার কাছে নিয়ে এসো । লোকজন ফডদ/,9110001109.001)

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।