১৭৮ সীরাতুল মুস্তফা (সা) মুসলমানদের পতাকাবাহী হযরত মুস“আব ইবন উমায়র (রা) নবী (সা)-এর নিকটে ছিলেন। তিনি কাফিরদের মুকাবিলা করতে করতে শহীদ হয়ে গেলেন । তাঁর শাহাদতবরণের পরে নবী (সা) পতাকা হযরত আলী (রা)-এর হাতে সোপর্দ করলেন। হযরত মুস'আব ইবন উমায়র (রা) যেহেতু দেখতে প্রায় রাসূলুল্লাহ (সা)-এর সদৃশ ছিলেন, এ জন্যে কোন শয়তান গুজব ছড়ালো যে, দুশমনদের মূল লক্ষ্য নবী (সা) শহীদ হয়েছেন। ফলে সমস্ত মুসলমানের মধ্যে আতংক ও হতাশা ছেয়ে গেল এবং এ বেদনাদায়ক সংবাদ শোনামাত্র সবাই স্তশ্তিত হয়ে গেলেন এবং কিংকর্তব্যবিমূঢ় অবস্থায় শক্র-মিত্র পার্থক্য না করেই তারা একে অপরের প্রতি তরবারি চালাতে থাকলেন । মুসলমানদের হাতে ভুলক্রমে হযরত হুযায়ফা (রা)-এর পিতার শাহাদতবরণ হযরত হুযায়ফার পিতা ইয়ামানও এ গোলমালের মধ্যে পড়ে গেলেন। হযরত হুযায়ফা (রা) দূর থেকে দেখলেন যে, মুসলমানগণ তার পিতাকে মেরে ফেলছে। তিনি চিৎকার করে বললেন, ওহে আল্লাহর বান্দারা, উনি আমার পিতা। কিন্তু এ হট্টরগোলের মধ্যে কে শোনে কার কথা, শেষ পর্যন্ত ইয়ামান শহীদ হয়ে গেলেন। মুসলমানগণ যখন জানতে পারলেন যে, ইনি হুযায়ফার পিতা ছিলেন, তখন খুবই লজ্জিত হলেন এবং বললেন, আল্লাহর কসম, আমরা চিনতে পারিনি । হযরত হুযায়ফা (রা) বললেন, ৩৯৮1৮ ৮*১। ৯৯১ ০০৩ এএ| ০০ “আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি সবচে' বেশি মেহেরবান।” রাসূলুল্লাহ (সা) রক্তপণ দিতে চেয়েছিলেন কিন্তু হযরত হুযায়ফা তা গ্রহণ করেন নি। ফলে রাসূলুল্লাহ (সা)-এর অন্তরে হযরত হুযায়ফা (রা)-এর মর্যাদা বহু গুণ বৃদ্ধি পায় ১ খালিদ ইবন ওয়ালিদের আকস্মিক আক্রমণে ইসলামী বাহিনীর চাঞ্চল্য এবং রাসূল (সা)-এর দৃঢ়তা খালিদ ইবন ওয়ালিদের ক্ষিপ্রতা ও আকম্মিক আক্রমণে যদিও বড় বড় বীর- বাহাদুরের পা টলে গিয়েছিল, নবী করীম (সা)-এর দৃঢ়তা ও স্থৈর্যে কোনরূপ পরিবর্তন আসেনি । আর কেনই বা আসবে, আল্লাহর নবী-রাসূলগণ তো আন্রাহ ক্ষমা করুন, কাপুরুষ হতে পারেন না, পাহাড় টলে যেতে পারে, কিন্তু আধ্িয়া আলাইহিমুস সালামের পা টলতে পারে না। একজন পয়গাম্বরের একক বাহাদুরী কুল মাখলুকের বাহাদুরী অপেক্ষা বেশি ওযনদার ও মযবৃত হয়ে থাকে । ১. তাবারী, ৩খ.পৃ. ২৬; ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৭৯; যারকানী, ৩খ. পৃ. ৩২; ইবন হিশাম, খ, পৃ. ৮৭ ফ্,2110001109.001)
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।