১৬ সীরাতুল মুস্তফা (সা) বৈধ, তখন তাদের সম্পদ গ্রহণে কেন এত হৈচৈ ও প্রতিবাদ করা হয় ? অবশেষে ইসলাম-যখন রকান বাণিজ্য কাফেলার প্রতি আক্রমণ পরিচালনা করেছে, তখন কি সে সব দুশমনদের বাণিজ্য কাফেলা ছিল না, যারা ইসলামের জানমালের দুশমন ? এ ধরনের মানুষের জানমালের প্রতি আক্রমণের উদ্যোগ গ্রহণ কোন্ বিচার বা নীতির কাছে দূষণীয় ? বিশেষ করে এ আক্রমণ যদি কেবল তাদের সম্পদ দখলের উদ্দেশ্যে না হয়, বরং এ উদ্দেশ্যে হয় যে, এর সর্বশক্তিমান আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ও ষড়যন্ত্রকারী £ অধিকন্তু সাধারণ রাষ্ট্রগুলোর সেনা অভিযান তো কেবল রাজ্যসীমা বৃদ্ধির উদ্দেশ্যে হয়ে থাকে, জাতিসংঘ সনদ থাকা সত্বেও এখনো যা অনেকের কাছে বৈধ ও গ্রহণযোগ্য বলে বিবেচিত। হযরত আম্বিয়া আলাইহিমুস সালামের জিহাদ এবং সাহাবায়ে কিরামের পদক্ষেপ শুধু আল্লাহর কালেমাকে বুলন্দ করা এবং আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার উদ্দেশ্যে ছিল, যাতে আল্লাহর বিধান ভুলুষ্ঠিত না হয়; আল আল্লাহ্ প্রদত্ত শরীআত খেল-তামাশার বস্তুতে পরিণত না হয় এবং আল্লাহর স্মরণকারীগণ শান্তি ও নিরাপত্তার সাথে নিতে পারে নিজেদের প্রকৃত প্রভুর নাম । তেমনি কাফির ও ফাজিরগণ ঈমান আনুক বা না আনুক, তারা যেন আহকামুল হাকিমীন, আসমান ও যমীনসমূহের অধিপতি মহান আল্লাহর বিধানাবলী প্রয়োগ ও বাস্তবায়নে বাধাদান করতে না পারে। হযরত ইউশা ইবন নূন, হযরত সুলায়মান, হযরত দাউদ ও অপরাপর নবী (আ)-গণের জিহাদ এ উদ্দেশ্যেই ছিল। আর হযরত ঈসা ইবন মরিয়ম (আ) কিয়ামতের পূর্বে আসমান থেকে অবতরণ করার পর এ উদ্দেশ্যেই দাজ্জাল ও তার সেনাবাহিনীর সাথে জিহাদ করবেন, যেমনটি “মুকাশিফাতে ইউহান্না” এবং তাহলিকীদের নামে পলের দ্বিতীয় পত্রে বলা হয়েছে। পৃথিবীর সভ্যতা ও সংস্কৃতিগুলো যদি চায় যে, রাষ্ট্র ক্ষমতা, হুকুমত, রাষ্ট্রীয় ভাব-মর্যাদা ও প্রভাব-প্রতিপত্তি ছাড়া তাদের অধিকার, ইযযত ও মর্যাদা রক্ষা করতে পারবে, তবে তা হবে অসন্ভব। অথবা কোন রাষ্ট্র যদি চায় যে, তাদের উপদেশ বাণী দ্বারা খারাপ রীতিনীতি, বাতিল রেওয়াজ, ভষ্ট চিন্তাধারা ও অবাস্তব কল্পনা রাষ্ট্রীয় আইন প্রয়োগ ও ব্যবস্থাপনা ছাড়াই মিটিয়ে দেবে, তবে তা হবে দুঃসাধ্য । নিঃসন্দেহে উপদেশ ও নসীহতের প্রভাব আছে, তবে তা সাদাসিধে মানুষদের জন্য। ঠাণ্ডা মাথার অপরাধীদের আপনি যতই নিষ্ঠা ও সহানুভূতির সাথে উত্তম থেকে উত্তম উপদেশ দিন না কেন, এরদ্বারা কিন্তু হঠকারী ও ধর্মবিমুখ ব্যক্তি খুব কমই প্রভাবিত হয়। মানুষের মধ্যে সবার প্রবৃত্তি একই রকম নয় । এমন অনেক আছে যে, তাদের করেছেন। আজ যদি সহস্র ওয়ায়েয মিলে চান যে, তাদের ওয়ায-নসীহত ছারা এ সব লোককে হিদায়াত করবেন ও খারাপ প্রথাকে বিলোপ করবেন, তা হলে স্বাভাবিক ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।