Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল তুল মুস্তফা (সা) ১৭৭ পেরেছিলেন যে, হানযালা এ পৃথিবী থেকে বিদায় নেয়ার পথে । যুদ্ধ সমাপ্ত হওয়ার পর যখন তাঁর লাশ খোঁজ করা হচ্ছিল, তখন তাঁর মাথার চুল থেকে পানি পড়ছিল । এ জন্যে হযরত হানযালা (রা)-কে ফেরেশতাকর্তৃক 'গোসলদানকৃত' উপাধিতে ভূষিত করা হয়।১ হযরত হানযালা (রা)-এর পিতা আবু আমের ফাসিক যেহেতু রাসূলুল্লাহ (সা)-এর বিরুদ্ধে যুদ্ধ করছিল, সেহেতু হানযালা রাসূলুল্লাহ (সা) থেকে আপন পিতাকে হত্যা করার অনুমতি প্রার্থনা করেন। কিন্তু তিনি নিষেধ করেন। (ইবন শাহীন হাসান সনদে এবং ইসাবা, হযরত হানযালা ইবন আমের (রা)-এর জীবন চরিত অধ্যায়ে হাদীসটি বর্ণনা করেছেন)। মুসলমানদের এহেন বীরত্ব্যঞ্জক ও দুঃসাহসী আক্রমণের কারণে যুদ্ধের ময়দান থেকে কাফিরদের পা টলে যায়। তারা মুখ লুকিয়ে এদিক সেদিক পলায়নে উদ্যত হয় । মহিলারাও ভীত-সন্ত্স্ত হয়ে পাহাড়ের দিকে পলায়ন করতে থাকে এবং মুসলমানগণ গনীমতের মালামাল সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েন। মুসলমান তীরন্দাজদের স্থান ত্যাগ এবং যুদ্ধের গতিতে পরিবর্তন তীরন্দাজদের এ দলটি (যাদের গিরিপথের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল) যখন দেখল যে, বিজয় অর্জিত হয়েছে এবং মুসলমানগণ গনীমত সংগ্রহে ব্যস্ত, তখন তারাও সেদিকে অগ্রসর হলেন। তাদের নেতা হযরত আবদুল্লাহ ইবন জুবায়র (রা) অনেক নিষেধ করলেন এবং বললেন, রাসূলুল্লাহ (সা) তাগিদ করেছিলেন যে, তোমরা এ স্থান থেকে নড়বে না, কিন্তু তারা তা শুনলেন না এবং ঘাঁটি ছেড়ে গনীমত সংগ্রহকারীদের সাথে গিয়ে মিলিত হলেন। হযরত আবদুল্লাহ ইবন জুবায়র এবং তাঁর দশজন সঙ্গী (রা)-এর শাহাদতবরণ ঘাঁটিতে কেবল হযরত আবদুল্লাহ ইবন জুবায়র এবং তাঁর দশজন সঙ্গী রো) ছিলেন। নবীর আদেশ অমান্য করার অপেক্ষামাত্র ছিল, সাথে সাথে বিজয় পরাজয়ে রূপান্তরিত হয়ে গেল। খালিদ ইবন ওলীদ, যিনি তখন ছিলেন মুশরিক বাহিনীর ডানদিকের অধিনায়ক, গিরিপথ প্রহ্রাশূন্য দেখে পেছনদিক থেকে আক্রমণ করে বসলেন। হযরত আবদুল্লাহ ইবন জুবায়র (রা) তাঁর সঙ্গিগণসহ শহীদ হয়ে গেলেন। হযরত মুস “আব ইবন উমায়র রো)-এর শাহাদতবরণ মুশরিকদের এ অপ্রত্যশিত ও আকম্মিক আক্রমণে মুসলমানদের শৃঙ্খলাপূর্ণ সারিগুলি ছিন্নভিন্ন হয়ে গেল এবং শত্রু সেনা রাসূলুল্লাহ সা)-এর সন্নিকটে পৌঁছে গেল। ১. রাউযুল উনৃফ, ২খ. পৃ. ১৩৩। ১২ ফ্,2110001109.001)

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।