১৭৬ সীরাতুল মুস্তফা (সা) “মোটকথা এই যে, এককভাবে মুসায়লামার হত্যাকারী আমিও নই আর ওয়াহশীকেও শন-এর অংশগ্রহণ ছাড়া একক হত্যাকারী বলা যায় না।”১ ওয়াহশী থেকে বর্ণিত আছে যে, আমি তাঁর দরবারে উপস্থিত হলে তিনি জিজ্ঞেস করেন, তুমিই কি আমার চাচাকে হত্যা করেছ ? আমি আরয করলাম, এ) --»)1১ 5 ১০০ ১9 ১ ০০1 55। “হ্যা, সেই আল্লাহর প্রশংসা, যিনি হযরত হামযাকে আমার হাত দিয়ে শাহাদতের মর্যাদা ও সম্মান দান করেছেন এবং তাঁর হাত দিয়ে আমাকে অপদস্থ করেন নি।” কেননা ওয়াহশী যদি এ সময় হযরত হামযার হাতে নিহত হতেন, তাহলে কুফরী অবস্থায় তার মৃত্যু হতো, যা অপেক্ষা অধিক কোন অপদস্থৃতা ও অমর্যাদা নেই। এরপর নবী (সা) বললেন, ওহে ওয়াহশী, যাও এবং আল্লাহর পথে জিহাদ কর, যেমনটি করেছিলে আল্লাহর পথে বাধা দিতে । (হাদীসটি তাবারানী হাসান সনদে বর্ণনা করেছেন) ।* 04505 বৰ আবু আমের ফাসিক, যার উল্লেখ ইতোপূর্বে করা হয়েছে, তার পুত্র হযরত হানযালা (রা) এ যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর সাথে ছিলেন । আবু সুফিয়ান ও হযরত হানযালা (রা) মুখোমুখি হলেন । হযরত হানযালা দৌড়ে শাদ্দাদ ইবন আসওয়াদ তরবারি দিয়ে আঘাত করায় হযরত হানযালা (রা) শহীদ হয়ে গেলেন । রাসূলুল্লাহ (সা) ইরশাদ করলেন, আমি দেখলাম ফেরেশতাগণ বরফের পানি দিয়ে রৌপ্যের বাসনে করে হযরত হানযালাকে গোসল করাচ্ছে। তাঁর স্ত্রীকে* জিজ্ঞেস করা হলে জানা গেল যে, তিনি সহবাসজনিত অপবিত্র অবস্থায়ই জিহাদে অংশ-গ্রহণের উদ্দেশ্যে গমন করেছিলেন এবং এ অবস্থায়ই শাহাদতবরণ করেন। (ইবন ইসহাক ও হাকিম হাদীসটি বর্ণনা করেছেন । হাকিম একে সহীহ বলেছেন। এছাড়া ইবন সাদ ও অন্যান্যরাও এ হাদীস বর্ণনা করেছেন) যেদিন হযরত হানযালা (রা) শহীদ হবেন, এঁদিন রাতে তাঁর স্ত্রী স্বপ্নে দেখেন যে, আসমানের একটি দরজা খোলা হল এবং হানযালা সেই দরজা দিয়ে ঢুকে পড়লেন । তাঁর প্রবেশের পর দরজাটি বন্ধ করে দেয়া হল। স্ত্রী এ স্বপ্ন দেখে বুঝতে ১. প্রাণ্ুক্ত। ২. মাজমুয়াউয যাওয়ায়েদ, ৬খ. পৃ ১৩১। ৩. তীর স্ত্রীর নাম ছিল জামিলা, যিনি সাহাবী এবং মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবন উবাইয়ের বোন ছিলেন। রাউযুল উনৃফ ও ইসাবা। ৪. খাসাইসুল কুবরা, ১খ. পৃ. ২১৬। ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।