Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৭৫ (সা), এই যে ওয়াহশী, আপনার শ্রদ্ধেয় চাচার হত্যাকারী । তিনি বললেন : ০1১ ৯) ১5৬ ০৪ ০০ ০৯ এ| *»। “ওকে ছেড়ে দাও, নিশ্চয়ই একজনের ইসলাম গ্রহণ আমার কাছে সহস্র কাফির হত্যা করার চেয়েও বেশি প্রিয় ।” এরপর তিনি ওয়াহশীর নিকট তাঁর চাচার হত্যার বিষয়ে জিজ্ঞেস করেন । ওয়াহশী খুবই বিমর্ষ ও লঙ্জিত অবস্থায় কেবল আদেশ পালনহেতু ঘটনার বর্ণনা দিল। তিনি তার ইসলাম গ্রহণকে অনুমোদন করলেন এবং বললেন, তুমি আমার সামনে না এলেই ভাল হয়। কেননা তোমাকে দেখলে আমার চাচার বিয়োগ ব্যথা নতুনভাবে আমার অন্তরে জাগরূক হয়। যেহেতু রাসূলুল্লাহ সো)-কে ব্যথা দেয়া উদ্দেশ্য ছিল না, তাই ওয়াহশী (রা) যখন নবী দরবারে আসতেন, তখন পিঠ ফিরিয়ে বসে থাকতেন এবং সব সময় ভাবতেন, কিভাবে এর প্রায়শ্চিত্ত করা যায় । সুতরাং এর প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি মুসায়লামী কাষযাবকে এ বর্শা দিয়েই হত্যা করে জাহান্নীমে প্রেরণ করেন । সে খাতামুন-নাবিয়্টান (সা)-এর পর মিথ্যা নবুওয়াতের দাবি করেছিল । আর যেভাবে হযরত হামযা (রা)-এর নাভী বরাবর বর্শাঘাত করে শহীদ করেছিলেন, ঠিক একইভাবে মুসায়লামা কাযযাবকেও নাভী বরাবর বর্শা মেরে হত্যা করেন। এভাবেই তিনি একজন উত্তম মানুষের হত্যার প্রায়শ্চিত্তে একটি অধম মানুষকে হত্যা করেন ।” সহীহ বুখারীতে আছে, মুসায়লামা কাযযাবের হত্যাকালে ওয়াহশীর সাথে একজন আনসারীও শরীক ছিলেন। ওয়াকিদী, ইসহাক ইবন রাহওয়াই এবং হাকিম বলেন, তিনি ছিলেন হযরত আবদুল্লাহ ইবন যায়দ ইবন আসিম আল মাধিনী (রা)। এছাড়া কেউ এ আনসারীর নাম আদী ইবন সাহল, কেউবা আবূ দুজানা আবার কেউ যায়দ ইবন খাত্তাব বলে থাকেন । আবার কেউ বলেন, তিনি ছিলেন শন ইবন আবদুল্লাহ, যেমন এ কবিতার মাধ্যমে জানা যায় : ০৫] এক ০ * ৫১:৯৪ ৮71০ ৩০৯৮ 17৬১ ০২০৮ এ * ৮০৪ ০৪ ৮০০ ০০৬০ ৩৪ 39১ সত ৮৪৪ ক 25১ শী পিউ ০৪ “তোমার কি জানা নেই যে, আমি এবং ওয়াহশী দু'জনে মিলে ফিতনা সৃষ্টিকারী মুসায়লামা কাযযাবকে হত্যা করি । “মানুষ আমাকে মুসায়লামার হত্যার ব্যাপারে জিজ্ঞেস করে যে, তাকে কে হত্যা করেছে। আমি উত্তর দিয়েছি, আমি তরবারি দিয়ে আঘাত করেছি আর ওয়াহশী বর্শাদারা; ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ৩৮৩-৩৮৫। ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।