১৭৪ সীরাতুল মুস্তফা (সা) সমীচীন মনে হলো না যে, রাসূলুল্লাহ (সা)-এর তরবারি কোন আশ্রয়হীনা ও অসহায় স্ত্রীলোকের প্রতি চালনা করি হযরত হামযা রো)-এর বীরত্ব ও তাঁর শাহাদতের বর্ণনা হযরত আলী (রা)-এর ব্যাগ্র সদৃশ আক্রমণে কাফিরেরা অত্যন্ত আতঙ্কিত ছিল, তিনি যার উপরই তরবারি উত্তোলন করতেন, তারই লাশ ভূমিতে লুটিয়ে পড়ছিল। ওয়াহশী ইবন হারব ছিল জুবায়র ইবন মুতইমের হাবশী গোলাম । বদর যুদ্ধে জুবায়রের চাচা তায়মা ইবন আদী হযরত হামযার হাতে নিহত হয়েছিল, এ কারণে জুবায়র অত্যন্ত ব্যথিত ছিলেন । ফলে জুবায়র ওয়াহশীকে বলেছিল, যদি তুমি হামযাকে হত্যা করে আমার চাচার হত্যার প্রতিশোধ গ্রহণ করতে পার, তাহলে তোমাকে মুক্তি দেয়া হবে। কুরায়শগণ যখন উহুদ যুদ্ধে রওয়ানা হলো, ওয়াহশীও তাদের সাথে রওয়ানা হলো । যখন ওহুদ প্রান্তরে উভয় দল যুদ্ধের জন্য সারিবদ্ধ হলো এবং যুদ্ধ শুরু হয়ে গেল, তখন সাবা ইবন আবদুল উযা “আমার প্রতিদ্বদ্বী কেউ আছ কি' বলে আহ্বান করতে করতে ময়দানে এলো । হযরত হামযা (রা)-ও তখন তার দিকে “ওহে সাবা, স্ত্রীলোকের খাতনাকারিণী নারীর পুত্র, তুই আল্লাহ ও তাঁর রাসূলের সাথে লড়াই করতে চাস, বলতে বলতে তার উপর তরবারির একটি কোপ দিলেন । এতেই সে বিপর্যস্ত হয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেল! হযরত হামযা (রা)-এর উদ্দেশ্যে ওয়াহশী একটা পাথরের চাইয়ের পিছনে লুকিয়ে বসেছিল । যখন হযরত হামযা (রা) সেদিক দিয়ে অতিক্রম করছিলেন, ওয়াহশী তাঁর নাভী বরাবর বর্শা ছুঁড়ে মারল যা তাঁর পিঠ ভেদ করে বেরিয়ে গেল। এ অবস্থায়ও হযরত হামযা রো) কয়েক কদম অগ্রসর হলেন । কিন্তু গড়িয়ে পড়ে গেলেন এবং শাহাদতের সুধা পান করলেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । এ বর্ণনা সহীহ বুখারীর । মুসনাদে আবু দাউদ তায়ালিসীতে আছে, ওয়াহশী বলেছে, আমি যখন মক্কায় পৌছলাম, তখন মুক্ত হয়ে গেলাম । আর আমি কেবল হামযা (রা)-কে হত্যার উদ্দেশ্যেই কুরায়শদের সাথে এসেছিলাম, যুদ্ধ-বিগ্রহ আমার উদ্দেশ্য ছিল না।২ হযরত হামযাকে হত্যার পর আমি সেনাবাহিনী থেকে পৃথক হয়ে গিয়ে বসে পড়ি। এ জন্যে যে, আমার আর কোন উদ্দেশ্য ছিল না, কেবল নিজে মুক্তিলাভের জন্যই হযরত হামযাকে হত্যা করি। দ্রষ্টব্য : মক্কা বিজয়ের পর তায়েফের প্রতিনিধি দলের সাথে ওয়াশীও ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদীনা আগমন করে । লোকজন তাকে দেখে বলল, ইয়া রাসূলাল্লাহ ১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৪খ. পৃ. ১৬। ২. ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৮২। ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।