Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

১৭২ সীরাতুল মুস্তফা (সা) ফলে তার মাথা দু'ভাগ হয়ে যায়। রাসূলুল্লাহ (সা) আনন্দিত হন এবং আন্নাহু আকবর বলেন । সাথে সাথে মুসলমানগণও আল্লাহু আকবর বলে উঠেন। সম্ভবত হযরত আলীর তরবারির প্রথম আঘাত তার পায়ের উপর পড়ে, যাতে পা কেটে যায় এবং দ্বিতীয় আঘাত তার মাথায় পড়ে, যা তার মাথার খুলি দুটুকরা করে ফেলে । ইবন জরীরের বর্ণনায় প্রথম আঘাতের উল্লেখ আছে এবং ইবন সা+দের বর্ণনায় দ্বিতীয় আঘাতের বর্ণনা আছে । কাজেই এ দু" বর্ণনার মধ্যে কোন বিরোধিতা নেই। তৃতীয় যুদ্ধবাজ : কিছুক্ষণ পর উসমান ইবন আবূ তালহা পতাকা নিয়ন্ত্রণ করে এবং এ রাজা আওড়াতে আওড়াতে যুদ্ধক্ষেত্রে আসে : (5.০ 91 ১০০২] ৮০০৯০ 01 * ৩৮ ০1৯0| ০১ ৬০০ “নিশানবর্দারের জন্য এটা অবশ্য কর্তব্য যে, যুদ্ধ করতে করতে তার বর্শা শক্রর রক্তে রঞ্জিত হয় অথবা ভেঙে যায়।” হযরত হামযা (রা) অগ্রসর হয়ে আক্রমণ চালান এবং তার উভয় হাত ও উভয় কীধ কেটে ফেলেন, হাত থেকে পতাকা পড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটে । চতুর্থ যুদ্ধবাজ : এরপর আবু সাঁদ ইবন আবূ তালহা পতাকা তুলে নেয়। হযরত সা'দ ইবন আবু ওয়াকীস (রা) দ্রুত একটি তীর বের করে তার কণ্ঠনালি বরাবর ছোড়েন, এতে তার জিহবা বেরিয়ে আসে । এগিয়ে গিয়ে সাথে সাথে তাকে হত্যা করেন। পঞ্চম যুদ্ধবাজ : এরপর মুসাফি ইবন তালহা ইবন আবু তালহা পতাকা উঠিয়ে নেয়। হযরত আসিম ইবন সাবিত (রা) তাকে এক আঘাতেই হত্যা করে ফেলেন। ষষ্ঠ যুদ্ধবাজ : এরপর হারিস ইবন তালহা ইবন আবূ তালহা পতাকা উঠিয়ে নেয়। তাকেও হযরত আসিম রো) এক আঘাতেই খতম করেন । অপর এক বর্ণনামতে হযরত যুবায়র রো) তাকে হত্যা করেন। সপ্তম যুদ্ধবাজ : এরপর কিলাব ইবন তালহা ইবন আবূ তালহা পতাকা তুলে নেয়। হযরত যুবায়র (রা) অগ্রসর হয়ে তাকে হত্যা করেন। অষ্টম যুদ্ধবাজ : এরপর জুলাস ইবন তালহা ইবন আবূ তালহা পতাকা উঠায় । সঙ্গে সঙ্গে হযরত তালহা (রো) তাকে হত্যা করেন। নবম যুদ্ধবাজ : এরপর আরতাত শারজীল পতাকা হাতে নিলে হযরত আলী (রা) তার ভবলীলা সাঙ্গ করেন। দশম যুদ্ধবাজ : এবারে শুরায়হ ইবন কারিয পতাকা তুলে নিয়ে অ্রসর হয়। সাথে সাথে তাকেও হত্যা করা হয়। শুরায়হ-এর হত্যাকারী কে ছিলেন তা জানা যায়নি । ফদ/,2110001109.001)

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।