সীরাতুল মুস্তফা (সা) ১৭১ যুদ্ধের সূচনা এবং যুদ্ধবাজ কুরায়শগণের এক এক করে নিহত হওয়া কুরায়শের পক্ষ থেকে সর্বপ্রথম আবু আমের যুদ্ধের ময়দানে বেরিয়ে আসে, যে জাহিলী যুগে আওস গোত্রের সদরি ছিল এবং তপস্যা ও নিলেভের কারণে যাকে দরবেশ বলে ডাকা হতো । মদীনায় যখন ইসলামের নূর উদ্ভাসিত হলো, সে এ নূরের ঝলক সইতে পারল না, কাজেই মদীনা থেকে মক্কায় চলে এলো । রাসূলুল্লাহ (সা) তার নাম রাহিব-এর স্থলে ফাসিক নির্ধারণ করেন। এ ফাসিক মন্কায় এসে কুরায়শদেরকে রাসূলুল্লাহ (সা)-এর বিরুদ্ধে যুদ্ধের প্রতি উৎসাহী করে তোলে এবং উহুদ যুদ্ধে নিজেই তাদের সাথে আগমন করে । আসার কালে সে দাবি করে যে, আওস গোত্রের লোকজন আমাকে দেখলে মুহাম্মদ (সা)-কে ছেড়ে আমার সাথে যোগ দেবে। প্রথম যুদ্ধবাজ : সুতরাং উহুদ যুদ্ধে এই আবু আমেরই ময়দানে উপস্থিত হয় এবং চিৎকার দিয়ে বলে, ৮৮৮০ ৯1 ৩1 ০১১| ৮০ দি ড. “ওহে আওস গোত্রের লোকজন, আমি আবূ আমের ।” আল্লাহ তা“আলা আওস গোত্রের এ লোকদের চক্ষু শীতল করুন, যারা সঙ্গে সঙ্গে এ উত্তর দিলেন, ৩ (০০ এ 411৮1 3 “ওহে ফাসিক, নাফরমান, আল্লাহ যেন তোমার চক্ষু কখনই শীতল না করেন।” আবূ আমের এ দাঁতভাঙ্গা জবাব শুনে নিরাশ ও ভগ্নোদ্যম হয়ে ফিরে গেল এবং বলল, আমার অবর্তমানে আমার গোত্রের অবস্থা বদলে গেছে। যোরকানী, ২খ. পৃ. ৩০; ইবন হিশাম, ২খ. পৃ. ৭৯; তাবারী, ৩খ. পৃ. ১৬; উয়ুনুল আসার, পৃ. ৩৩৬; আল বিদায়া ওয়ান নিহায়া, ৪খ. পৃ. ১৬)। দ্বিতীয় যুদ্ধবাজ : কিছুক্ষণ পর মুশরিকদের পতাকাবাহী তালহা ইবন আবু তালহা ময়দানে আসে এবং চিৎকার করে বলল, ওহে মুহাম্মদের সাথিগণ, তোমাদের ধারণা তো এই যে, আল্লাহ তা'আলা তোমাদের তরবারি দিয়ে আমাদেরকে শীঘ্রই জাহান্নামে প্রেরণ করেন এবং আমাদের তরবারি দিয়ে তোমাদেরকে দ্রুত জান্নাতে প্রেরণ করেন। কাজেই তোমাদের মধ্যে এমন কেউ আছ কি, যাকে আমার তরবারি জান্নাতে পাঠিয়ে দেবে অথবা তার তরবারি আমাকে জাহান্নামে প্রেরণ করবে £ এ কথা শোনামাত্র হযরত আলী (রা) মুকাবিলার জন্য বেরিয়ে এলেন এবং তরবারি দিয়ে আঘাত করতেই তার পা কেটে গেল, সে মুখ থুবড়ে পড়ে গেল এবং পরিধেয় বন্ত্র খুলে গেল। হযরত আলী (রা) লজ্জা পেয়ে পিছে হটে গেলেন । রাসূলুল্লাহ সো) বললেন, হে আলী, কেন পিছে সরলে? তিনি বললেন, তার লজ্জাস্থান প্রকাশ পাওয়ায় আমার লজ্জা পেয়েছে।” ইবন সাদ বলেন, হযরত আলী (রা) তার মাথায় তরবারির আঘাত হানেন। ১. যারকানী, ২খ. পৃ. ২১; ইবন সাদ, ২খ. পৃ. ২৮। ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ১৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।