১৭০ সীরাতুল মুস্তফা (সা) বলা হয় আমর ইবন আসকেও এবং তীরন্দাজদের জন্য আবদুল্লাহ ইবন আবু রবীয়াকে প্রধান হিসেবে নির্বাচন করে। কিন্তু পরবর্তী পর্যায়ে এ পাঁচ সেনাধ্যক্ষের সবাই ইসলাম গ্রহণ করেন ।১ মুজাহিদদের উদ্দেশ্যে মহানবী (সা)-এর ভাষণ যখন উভয় পক্ষের সেনাবাহিনী বিন্যস্ত করা হলো, তখন রাসুলুল্লাহ (সা) হাতে একটি তরবারি নিয়ে বলেন : «২০4 ০৮১1৬ ১৯৮ ৩৮ “কে আছ যে এ তরবারিটির হক আদায়ে সক্ষম ?” এ কথা শুনে এ মহা সৌভাগ্য লাভের জন্য অনেক হাত সামনে এগিয়ে আসে । কিন্তু নবী (সা) নিজের হাত টেনে নেন। ইতোমধ্যে হযরত আবু দুজানা (রা) দাঁড়ান এবং আরয করেন, ইয়া রাসূলাল্লাহ, এ তরবারির হক কি £ তিনি বললেন, এর হক এই যে, এটা দ্বারা আল্লাহর দুশমনদের আঘাত করবে এবং এমনকি সে নিহত হবে। এ রিওয়ায়াত মুসনাদে আহমদ এবং সহীহ মুসলিম হযরত আনাস (রো) থেকে, মুজামে তাবারানী হযরত কাতাদা ইবন নুমান (রা) থেকে এবং মুসনাদে বাযযার হযরত যুবায়র (রা) থেকে বর্ণনা করেছেন। (রা) থেকে বর্ণনা করেছেন। এতে আছে, তিনি (সা) বলেছেন তারবারির হক এই যে, এর দ্বারা কোন মুসলমানকে হত্যা না করা এবং কোন কাফিরকে হত্যা করা থেকে পলায়ন না করা। হযরত আবু দুজানা (রা) আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি এটি এর হকসহ গ্রহণ করলাম । অর্থাৎ আমি এর হক আদায় করব। তিনি তৎক্ষণাৎ তরবারিটি হযরত আবু দুজানার হাতে অর্পণ করলেন। সম্ভবত তিনি আল্লাহর ওহী মারফত জানতে পেরেছিলেন যে, হযরত আবু দুজানা (রা) ছাড়া কেউই এ তরবারির হক আদায় করতে সক্ষম হবে না, এ জন্যে কেবল আবু দুজানা (রা)-কেই প্রদান করলেন । আল্লাহ তা'আলাই সর্বাধিক জ্ঞাত দ্রষ্টব্য : হযরত আবু দুজানা রো) অত্যন্ত সাহসী বীর পুরুষ ছিলেন। যুদ্ধের সময় তাঁর ক্রোধ চেপে যায় এবং চেহারায় অত্যন্ত বেপরোয়া ভাব ফুটে উঠে । যুদ্ধকালে লাল রঙের পাগড়ি পরিধান করতেন এবং ধীরে ধীরে অগ্রসর হতেন। সম্ভবত এ জন্যেই নবী (সা) তাঁকে এ তরবারি দান করেন, যেমন পরবতীতে তাঁর যুদ্ধ ও মুকাবিলা সম্পর্কে জানা যাবে। ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ৩৭। ২. ইসাবা, ৪খ. পৃ. ৫৮; যারকানী, ২খ. পৃ. ২৮। ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।