Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৬৯ ইবন জুবায়র রো)-কে তাদের নেতা নির্ধারণ করে নির্দেশ দেন যে, যদি তোমরা আমাদেরকে মুশরিকদের উপর বিজয়ী হতে দেখ, তবুও এ জায়গা থেকে নড়বে না, আর যদি মুশরিকদেরকে আমাদের উপর বিজয়ী হতে দেখ, তাহলে আমাদেরকে সাহায্য করার জন্য হলেও এ জায়গা থেকে সরবে না। ইমাম যুহরীর বর্ণনায় আছে, যদি পাখিও আমাদেরকে ছোঁ মেরে নিয়ে যেতে দেখ, তবুও এ স্থান ছাড়বে না। মুসনাদে আহমদ, মুজামে তাবারানী ইত্যাদি গ্রন্থে হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) বললেন, তোমরা এ জায়গায় দাঁড়িয়ে থাক এবং পিছনদিক থেকে আমাদেরকে হিফাযত কর । যদি আমাদেরকে নিহত হতেও দেখ, তবুও আমাদের সাহায্যের জন্য আসবে না। আর যদি গনীমত সংগ্রহ করতে দেখ, তবুও তাতে অংশগ্রহণ করবে না।১ কুরায়শ বাহিনী বুধবারেই মদীনায় পৌঁছে উহুদ প্রান্তরে শিবির স্থাপন করে। এদের সংখ্যা ছিল তিন হাজার, যার মধ্যে সাতশত বর্ম পরিহিত যোদ্ধা, দু'শত ঘোড়া এবং তিন হাজার উট ছিল। এছাড়া তাদের সঙ্গে মক্কার সন্ত্ান্ত বংশীয়া পনরজন সত্রীলোক ছিল, যারা কবিতা আবৃত্তি করে যোদ্ধাদেরকে উৎসাহিত করছিল ১ আত্মপুজারী, প্রবৃত্তির পূজারী এবং শয়তানের পূজারীদের উদ্দেশ্য এমনটিই হয়ে থাকে । আন্মাহ আমাদের ক্ষমা করুন। স্ত্রীলোকদের মধ্যে কয়েকজনের নাম ছিল : ১. হিন্দা বিনতে উতবা, আবু সুফিয়ানের স্ত্রী এবং হযরত মু'আবিয়ার মাতা; মাতা; ৩. ফাতিমা বিনতে ওলীদ, হারিস ইবন হিশামের স্ত্রী; ৪. বারযা বিনতে মাসউদ, সাফওয়ান ইবন উমায়্যার স্ত্রী ৫. রায়তা বিনতে শায়বা, হযরত আমর ইবন আসের স্ত্রী; ৬. ইয়ালাফা বিনতে সাদ, হযরত তালহা ইবন আবূ তালহা জুমাহীর স্ত্রী; ৭. খিনাস বিনতে মালিক, হযরত মুস“'আব ইবন উমায়রের মাতা; ৮. আমরা বিনতে আলকামা। আল্লামা যারকানী বলেন, এঁদের মধ্যে কেবল খিনাস এবং আমরা ছাড়া সবাই পরবতীতে ইসলাম গ্রহণ করেছিলেন। কুরায়শগণ তাদের বাহিনীর ডানদিকে খালিদ ইবন ওয়ালিদকে এবং বামদিকে ইকরামা ইবন আবু জাহলকে, পদাতিক বাহিনীতে সাফওয়ান ইবন উমায়্যাকে, আর ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৭০। ২ যারকানী, ২খ. পৃ. ২৬। ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।