Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

১৬৮ সীরাতুল মুস্তফা (সা) নিকটবর্তী ছিল। যা তাদের অন্তরে নাই, তা তারা মুখে বলে । আর তারা যা গোপন রাখে, আল্লাহ তা বিশেষভাবে অবহিত ।” (সূরা আলে ইমরান : ১৬৭) এখন নবী করীম (সো)-এর সঙ্গে মাত্র সাতশ সাহাবী থাকলেন, যাদের মধ্যে মাত্র একশত ছিলেন বর্ম পরিহিত । আর সমস্ত বাহিনীতে ঘোড়া ছিল মাত্র দু"টি, একটি নবী (সো)-এর এবং অপরটি হযরত আবু বুরদা ইবন নায়্যার হারিসী (রা)-এর ।* খাযরাজ গোত্রের মধ্যে বনী সালমা এবং আওস গোত্রের মধ্যে বনী হারিসাও ইবন উবাইয়ের মত ফিরে যেতে মনস্থ করেছিল, আর এ দুটি গোত্র ছিল বাহিনীর দু'পাশে । আল্লাহর ইচ্ছা তাদেরকে বাধা দেয়, আন্মাহ তাদেরকে রক্ষা করেন এবং তারা ফিরে যায়নি। তাদের প্রসঙ্গেই এ আয়াত নাযিল হয় : 0৮4১০ ১8৮5 এ) 4০ 44 009 955 01৩০ ৮৪০৮ ০৪৪। “যখন তোমাদের মধ্যে দু'টি দলের সাহস হারাবার উপক্রম হয়েছিল, অথচ আল্লাহ উভয়ের বন্ধু ছিলেন, আল্লাহর প্রতিই যেন মুমিনগণ নির্ভর করে ।” (সূরা আলে ইমরান : ১২২) তিনি তখনো শায়খাইন নামক স্থানেই ছিলেন, সূর্য ডুবে গেল । হযরত বিলাল (রা) আযান দিলেন। তিনি মাগরিবের নামায পড়ালেন এবং এখানেই রাত্ৰি যাপন করলেন। আর মুহাম্মদ ইবন মাসলামা (রা) সারা রাত সেনাবাহিনীর দেখাশোনা, মাঝে মাঝে চক্কর দেয়া এবং নবী (সা)-এর তাঁবু পাহারা দেয়ার দায়িত্ পালন করতেন। রাতের শেষ প্রহরে নবী (সা) রওয়ানা হলেন, উহুদের নিকটে পৌঁছলে ফজরের ওয়াক্ত হলো । তিনি বিলাল (রা)-কে আযান দেয়ার আদেশ দিলেন। বিলাল (রা) আযান ও ইকামত বলেন এবং তিনি সমস্ত সাহাবা সহ নামায আদায় করলেন। সেনা বিন্যাস নামায শেষ করে সেনাবাহিনীর প্রতি দৃষ্টি দিলেন। মদীনাকে সামনে এবং উহুদকে পিছনে রেখে যোদ্ধাদের কাতারবন্দী করলেন। যে কাতারগুলো মাত্র কিছুক্ষণ পূর্বেই মহামহিম আল্লাহর সামনে হাত বেঁধে দাঁড়িয়েছিল, এখন তারাই সেই মহান সত্তার পথে আত্মোৎসর্গ এবং জীবন বাজি রেখে তাঁর পথে লড়াইয়ের জন্য দাঁড়িয়ে গেল ২ সহীহ বুখারীতে হযরত বারা ইবন আযিব (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) পঞ্চাশজন তীরন্দাজকে উহুদ পাহাড়ের পিছনের একটি গিরিপথে বসিয়ে রাখেন যাতে কুরায়শ বাহিনী পিছন থেকে আক্রমণ করতে না পারে । তিনি হযরত আবদুল্লাহ ১. তাবারী, ৩খ. পৃ ১২। ২. ইবন সাদ, ২খ. পৃ. ২৭৪। ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।