সীরাতুল মুস্তফা (সা) ১৬৭ দান করেন এবং আমি তাঁর সঙ্গে যুদ্ধে শরীক হই । উমর ইবন আবদুল আযীয এ হাদীসটি শুনে তৎক্ষণাৎ কাতিবকে ডেকে শীঘ্র হাদীসটি লিখে নেয়ার নির্দেশ দেন। লোকজন নিজেদের পুত্র এবং ভাইয়ের জন্য বায়তুল মাল থেকে বৃত্তির আবেদন করত বিধায় যথেষ্ট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাদের বয়স পনর বছর সাব্যস্ত হতো,তাদের নাম যোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হতো এবং তাদের জন্য বায়তুলমাল থেকে বৃত্তির ব্যবস্থা রাখা হতো । আর যার বয়স পনর বছরের কম, তার নাম বৃত্তির তালিকায় স্থান পেত না। (উয়ুনুল আসার, পৃ. ২৩৩) হযরত সামুরা ইবন জুনদুব (রা), যিনি তাদের সমবয়স্ক ছিলেন, তিনি খুবই হতাশাব্যঞ্জক বাক্যে বিপিতা হযরত মুররা ইবন সিনান (রা)-কে বললেন, আব্বা, রাফে' তো অনুমতি পেয়ে গেল আর আমি থেকে গেলাম । অথচ আমি তার চেয়ে শক্তিশালী, কুস্তি লড়ে তাকে ফেলে দিতে পারি । হযরত মুররা ইবন সিনান (রা) আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি রাফে“কে অনুমতি দিয়েছেন আর আমার পুত্রকে ফিরিয়ে দিয়েছেন । অথচ আমার পুত্র রাফে'কে কুস্তিতে হারিয়ে দিতে পারে। তিনি রাফে" এবং সামুরাকে কুস্তি লড়তে দিলেন। এতে সামুরা রাফে'কে ফেলে দিলেন। তিনি সামুরাকেও অনুমতি দান করলেন । (তাবারী, ৩খ. পৃ. ১৩)। শিশু-বৃদ্ধা, যুবক-প্রৌটু সবাই যেন একই নেশায় নেশাগ্রস্থ হয়ে পড়েছিলেন, একই নেশায় বুঁদ হয়েছিলেন, শহীদ হওয়ার পূর্বেই আন্নাহর সমীপে আত্মসমর্পণের ছুরিকাঘাতে শহীদ” হয়েই ছিলেন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তীরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট । ইসলামী বাহিনী থেকে মুনাফিকদের পৃথক হওয়া এবং ফিরে যাওয়া যখন তিনি উহুদের সন্নিকটে পৌছলেন, তখন মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবন উবাই, যে তিনশত যোদ্ধা সঙ্গে নিয়ে এসেছিল, এ কথা বলে ফিরে গেল যে, আপনি তো আমাদের কথা শোনেননি, অকারণে কেন আমরা নিজেদের জীবন ধ্বংস করব। এটা কোন যুদ্ধই নয়, যদি আমরা একে যুদ্ধ মনে করতাম তাহলে আপনাদের সঙ্গী হতাম । এ প্রসঙ্গে এ আয়াত নাযিল হয় : 193 (395 এ] ০1০ ৮৮৩ সি 2] 05516 2 এত ০৩ ০99605290১2 59 এন ১১৩ ৮ পল 40০ ৪ ৩ “এবং মুনাফিকদেরকে জানার জন্য তাদেরকে বলা হয়েছিল, এসো, তোমরা আল্লাহর পথে যুদ্ধ কর অথবা প্রতিরোধ কর । তারা বলেছিল, যদি যুদ্ধ জানতাম তবে নিশ্চিতভাবে তোমাদের অনুসরণ করতাম । সেদিন তারা ঈমান অপেক্ষা কুফরীর বেশি ফ্/,2110001109.001)
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।