Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

১৬৬ সীরাতুল মুস্তফা (সা) মদীনা থেকে বেরিয়ে যখন তিনি শায়খাইন নামক স্থানে পৌঁছলেন, তখন সেনাবাহিনীর পরিসংখ্যান নিলেন। এর মধ্যে যারা অল্পবয়স্ক ও ছোট ছিল তাদের তিনি ফিরিয়ে দিলেন। যাদের মধ্যে কয়েকজনের নাম ছিল : ১. হযরত উসামা ইবন যায়দ রো), ২. হযরত যায়দ ইবন সাবিত (রো), ৩. হযরত আবু সাঈদ খুদরী (রা), ৪. হযরত আবদুল্লাহ ইবন উমর (রা), ৫. হযরত উসায়দ ইবন যুহায়র (রা), ৬. হযরত আরাবা ইবন আওস (রা), ৭. হযরত বারা ইবন আযিব (রা), ৮. হযরত যায়দ ইবন আরকাম (রা)। ইমাম শাফিঈ বলেন, তাঁর খিদমতে সতরজন সাহাবীকে উপস্থিত করা হয়েছিল, যাদের বয়স ছিল মাত্র চৌদ্দ বছর, নবী (সা) তাদেরকে নাবালক বলে (ফিরিয়ে দেন। একবছর পর যখন পনর বছর বয়সে উপস্থিত করা হয়, তখন তাদের অনুমতি দান করেন। (যোরকানী, ২খ. পৃ. ২৫)। এই অল্পবয়স্কদের মধ্যে হযরত রাফে' ইবন খাদীজ (রা)-ও ছিলেন । তিনি সাবধানতার সাথে পায়ের অগ্রভাগে ভর দিয়ে উচু হয়ে দাঁড়ান, যাতে তাঁকে লম্বা দেখায় । রাসূলুল্লাহ (সা) তাকে অনুমতি দান করেন। অধিকন্তু তার ব্যাপারে এও বলা হয় যে, এ একজন দক্ষ তীরন্দাজ। হযরত উমর ইবন আবদুল আযীয (র) একবার নাফে'-কে জিজ্ঞেস করেন, হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) কোন্‌ যুদ্ধে রাসূলুল্লাহ (সা)-এর সাথে অংশগ্রহণ করেন ? নাফে" বলেন, আমাকে হযরত ইবন উমর নিজেই বলেছেন, যখন বদর যুদ্ধ হলো, তখন আমার বয়স ছিল তের বছর, উহুদ যুদ্ধকালে আমার বয়স ছিল চৌদ্দ বছর । বদর যুদ্ধকালে তো আমি যাওয়ার ইচ্ছাই করিনি, কিন্তু উহুদ যুদ্ধে যাওয়ার জন্য আমি নবী (সা)-এর দরবারে প্রার্থনা করেছিলাম, কিন্তু অল্পবয়স্ক হওয়ায় তিনি আমার আরযী নাকচ করে দেন। একইভাবে হযরত যায়দ ইবন সাবিত এবং আওস ইবন আরাবা (রা)-কেও বয়সের স্বল্পতার দরুন ফিরিয়ে দেন। কিন্তু হযরত রাফে' ইবন খাদীজ (রো)-কে দীর্ঘদেহী হওয়ার কারণে অনুমতি দেন। যখন খন্দকের যুদ্ধ এসে পড়ল, তখন আমার বয়স ছিল পনের বছর, সে সময় তিনি আমাকে অনুমতি ১ দু'টি টিলার নাম শায়খাইন, যা মদীনা এবং উহুদের মাঝামাঝি স্থানে অবস্থিত। সেখানে একজন অন্ধ ও বৃদ্ধ ইয়াহুদী পুরুষ এবং একজন অন্ধ ও বৃদ্ধা ইয়াহুদী স্ত্রীলোক বাস করত বলে স্থানটির নাম শায়খাইন হিসেবে প্রসিদ্ধি লাভ করে, তাবারী ৩খ. ৷ ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।