Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৬৫ দিনটি ছিল শুক্রবার । জুমু'আর নামায আদায় শেষে তিনি বক্তব্য রাখলেন এবং জিহাদে উদ্বুদ্ধ করলেন ও প্রস্তুতির নির্দেশ দিলেন। এ কথা শোনামাত্র নিঃস্বার্থ মহব্বতকারী, আল্লাহর পথে আত্বোৎসর্গের প্রেরণায় উদ্ুদ্ধ আল্লাহ-প্রেমিকগণের মনে আশার সঞ্চার হলো যে, পার্থিব এ ঝঞ্াটময় জেলখানা থেকে আমাদের মুক্তির সময় সমাগত । রাসূলুল্লাহ (সা)-এর প্রস্তুতি ও অস্ত্র সঙ্জা আসরের নামায শেষে তিনি হুজরায় প্রবেশ করলেন এবং সাহিবায়ন (তাঁর দু সঙ্গী, যাঁরা পৃথিবীতেও তাঁর সাথে আছেন, আলমে বরযখে তাঁর সঙ্গে থাকবেন, হাশরের ময়দান, কাউসার নহরের পার্খে এবং জান্নাতেও তাঁর সাথে থাকবেন) অর্থাৎ হযরত আবূ বকর এবং হযরত উমর (রা)-ও তাঁর সাথে হুজরায় প্রবেশ করলেন। তিনি তখনো হুজরা থেকে বের হননি, ইত্যবসরে হযরত সাদ ইবন মু'আয এবং হযরত উসায়দ ইবন হুযায়র (রা) লোকজনকে বলছিলেন, তোমরা রাসূলুল্লাহ সো)-কে শহরের বাইরে গিয়ে আক্রমণ করতে বাধ্য করেছ, অথচ তাঁর প্রতি আল্লাহর ওহী অবতীর্ণ হয়ে থাকে । উচিত কর্ম এটাই যে, তাঁর সিদ্ধান্ত ও ইচ্ছার উপর ছেড়ে দেয়া হোক। এমনি সময়ে তিনি বর্ম পরিধান করে, যুদ্ধ সাজ এবং অস্ত্র সজ্জিত হয়ে বেরিয়ে এলেন। সাহাবিগণ আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ (সা), আমরা ভুলক্রমে আপনার ইচ্ছার বিরুদ্ধে চাপ দিয়েছি, যা আমাদের জন্য উচিত ছিল না। এখন আপনি নিজ ইচ্ছা অনুযায়ী ব্যবস্থা নিন। তিনি বললেন, অস্ত্র সজ্জিত হওয়ার পর আল্লাহর দুশমনদের সাথে যুদ্ধ না করে তা খুলে ফেলা কোন নবীর জন্য বৈধ নয়। এখন আল্লাহর নাম নিয়ে অগ্রসর হও এবং আমি যা নির্দেশ দিই, তা মান্য কর ৷ আর মনে রেখো, যতক্ষণ পর্যস্ত তোমরা ধৈর্যধারণকারী ও অবিচল থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ্‌র সাহার্ষ ও বিজয় তোমাদের জন্যই অবধারিত । রাসূলুল্লাহ (সা)-এর যুদ্ধযাত্রা এবং সেনাবাহিনীর বিন্যাস এগারই শাওয়াল জুমুআর দিন আসরের নামায অন্তে এক হাজার সঙ্গীসহ তিনি মদীনা থেকে যাত্রা করেন। তিনি ছিলেন অশ্বারোহী এবং হযরত সা“দ ইবন মু'আয ও হযরত সা'দ ইবন উবাদা (রা) বর্ম পরিহিত অবস্থায় তাঁর সামনে ছিলেন। আর অপরাপর মুসলমানগণ তাঁর ডানে-বামে চলছিলেন। (এতদসমুদয় বিবরণ বিস্তারিতভাবে “তাবাকাতে ইবন সাদ" এবং 'যারকানী'তে উল্লিখিত আছে)। ১. এরছ্বারা বুঝা যায় যে, এ নির্দেশ কেবল তাঁর জন্য নির্দিষ্ট ছিল না, বরং সকল পয়গাম্বর (আ)-এর প্রতিই এ নির্দেশ ছিল যে, অস্ত্র সঙ্জিত হওয়ার পর শক্রর মুকাবিলা না করে তা খুলে ফেলা বৈধ নয়। এর দ্বারা এও জানা গেল যে, নফল ও মুস্তাহাব কাজ শুরু করার পর তার হুকুম ওয়াজিব হয়ে যায়। ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।