Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৬৩ সংবাদ নেয়ার জন্য প্রেরণ করেন। তাঁরা ফিরে এসে সংবাদ দেন যে, কুরায়শের বাহিনী মদীনার অত্যন্ত নিকটে এসে পড়েছে। এরপর তিনি হযরত হুবাব ইবন মুনযির (রা)-কে শক্রসেনার সংখ্যা সম্পর্কে ধারণা করার জন্য প্রেরণ করেন যে, তাদের সেনা সংখ্যা কত হতে পারে। তিনি এসে সঠিক সংখ্যা সম্পর্কে অবহিত করলেন । হযরত সাদ ইবন মু'আয, হযরত উসায়দ ইবন হুযায়র এবং হযরত সাদ ইবন উবাদা রো) সমস্ত রাত মসজিদে নববী পাহারা দেন এবং শহরের চারপাশেও পাহারা বসানো হয় (তাবাকাতে ইবন সাদ, ২খ. পৃ. ২৫, প্রথম ভাগ)! এটা ছিল জুমুআর রাত, প্রভাত হলে রাসূলুল্লাহ (সা) সাহাবায়ে কিরামকে ডেকে পরামর্শ করেন। প্রবীণ মুহাজির ও আনসারগণ পরামর্শ দেন যে, মদীনাতেই অবস্থান নিয়ে প্রতিরোধ করা হোক । কিন্তু যে সকল যুবক বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নি, এবং শাহাদত লাভের আগ্রহে অস্থরচিত্ত ছিলেন, তাদের পরামর্শ ছিল মদীনা থেকে বেরিয়ে আক্রমণ করা হোক । রাসূলুল্লাহ (সা) বললেন, আমি স্বপ্রে' দেখলাম আমি একটি শক্তিশালী বর্ম পরিধান করে আছি এবং একটি গাভী যবেহ করছি। এ স্বপ্নের ব্যাখ্যা হলো, মদীনা একটি শক্তিশালী বর্মের মত আর গাভী যবেহে এদিকে ইঙ্গিত দেয়া হয়েছে যে, এতে আমার সাহাবিগণের মধ্যে কিছু লোক শহীদ হয়ে যাবে। কাজেই আমার সিদ্ধান্ত হলো, মদীনাকেই দুর্গ হিসেবে অবস্থান করে মুকাবিলা করা হোক । আমি স্বপ্নে আরো দেখেছি যে, আমি তরবারি ঘুরাতেই এর সামনের অংশ ভেঙে পড়ে গেল । আবার এঁ তরবারি দ্বিতীয়বার ঘুরানোর সময় তা পূর্বের চেয়ে উত্তম হয়ে গেল। যার ব্যাখ্যা ছিল এই যে, সাহাবায়ে কিরাম ছিলেন তরবারি সদৃশ, যাদের তিনি শত্রুর প্রতি প্রেরণ করতেন। সাহাবীগণকে জিহাদে নিয়ে যাওয়া ছিল তরবারি ঘুরানোর মত, প্রথমবার ঘুরানো অর্থাৎ উহুদ যুদ্ধে এর সামনের অংশ ভেঙে পড়ে মাধ রসাহনা মহা রার ীররিউননিভেহ তরি করাকালে তা পূর্বাপেক্ষা উত্তম ও তীক্ষু প্রমাণিত হয় এবং দুশমনদের উপর ব্যাপক ব্যবহৃত হয়। মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবন উবাই থেকেও তার সাবধানতা ও অভিজ্ঞতার দরুন পরামর্শ গ্রহণ করা হয়। সে বলল, আমার অভিজ্ঞতা এই যে, যখন কোন দুশমন মদীনা আক্রমণ করেছে এবং মদীনাবাসী শহরে অবস্থান করে মুকাবিলা করেছে, তখন বিজয় লাভ হয়েছে, আর যখন বাইরে বেরিয়ে আক্রমণ করা হয়েছে, তখন পরাজিত হয়েছে। ইয়া রাসূলাল্লাহ (সো), আপনি মদীনা থেকে বেরুবেন না, আল্লাহর কসম, যখনই আমরা মদীনা থেকে বাইরে বেরিয়েছি, তখনই শক্রর দ্বারা কষ্ট পেয়েছি। আর যখন আমরা মদীনায় অবস্থান করেছি আর শক্র আমাদের উপর আক্রমণ করেছে, তখন তারাই আমাদের হাতে কষ্ট পেয়েছে । আপনি মদীনায়ই অবস্থান করুন আর যদি শক্র একান্তই মদীনায় ঢুকে পড়ে, তখন আমাদের পুরুষেরা ১. এ স্বপ্ন তিনি এ জুমুআর রাতেই দেখেছিলেন ৷ যেমনটি তাবাকাতে ইবন সা'দে (২খ. পৃ. ২৬) বর্ণিত হয়েছে। ফ্/,2110001109.001)

— পৃষ্ঠা ১৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।