১৬২ সীরাতুল মুস্তফা (সা) মুসলমানদের থেকে নিজেদের পিতা ও পুত্র, আত্রীয় ও আপনজন, নেতা ও সন্তান্ত ব্যক্তিবর্ণের হত্যার প্রতিশোধ গ্রহণ করতে পারি। একবাক্যে এবং আগ্রহভরে সবাই এ প্রস্তাব সমর্থন করল এবং বাণিজ্যের সম্পূর্ণ লভ্যাংশ, যার পরিমাণ ছিল পঞ্চাশ হাজার দীনার, এর সবটাই এ উদ্দেশ্যে জমা দেয়া হলো । এ প্রসঙ্গে আল্লাহ তা'আলা এ আয়াত নাযিল করেন : ১৫5 45855 403৮7৮০9০20 958 ৬ ৪১ . উপর তা “আল্লাহর পথ থেকে মানুষকে নিবৃত্ত করার জন্য কাফিরগণ তাদের ধন-সম্পদ ব্যয় করে, তারা ধন-সম্পদ ব্যয় করতেই থাকবে, অতঃপর তা তাদের মনোকষ্টের কারণ হবে, এরপর তারা পরাভূত হবে ।” (সূরা আনফাল : ৩৬) কুরায়শগণ কর্তৃক স্ত্রীলোকদের সঙ্গে নিয়ে যাওয়া মোট কথা, কুরায়শগণ যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করল এবং স্ত্রীলোকদেরও সঙ্গে নিল যাতে তারা ছড়া রোজায) ও কবিতা আবৃত্তি করে যোদ্ধাদের মনোবল বৃদ্ধি করতে পারে এবং পলায়নকারীদের ধিক্কার দেয়৷ অধিকন্তু যোদ্ধারা স্ত্রীলোকের কাছে অপদস্থ হওয়ার ভয়ে সর্বান্তকরণে প্রাণপণ যুদ্ধ করে পিছনে বসে থাকার চিন্তাও না করে। তারা বিভিন্ন গোত্রের প্রতি দূতও প্রেরণ করে যাতে তারা অংশগ্রহণ করে শক্তি বৃদ্ধি করে। এভাবে তিন হাজার যোদ্ধা জমা হয়ে যায়, যাদের মধ্যে সাতশত ছিল বর্ম পরিহিত। অধিকন্তু দু'শত ঘোড়া, তিন হাজার উট ও পনেরজন স্ত্রীলোক সহযাত্রী ছিল। এই তিন হাজার সুসজ্জিত যোদ্ধা আবু সুফিয়ান ইবন হারবের নেতৃতে খুবই শান-শওকতের সাথে তৃতীয় হিজরী সনের পাঁচই শাওয়াল মক্কা থেকে যাত্রা করল। (তাবাকাতে ইবন সাদ, ২খ. পৃ. ২৫, প্রথম ভাগ; যারকানী, ২খ. পৃ. ২০; তারিখে তাবারী, ৩খ. পৃ. ৯)। হযরত আব্বাস রো) কর্তৃক রাসূলুল্লাহ (সা)-কে কুরায়শের উদ্দেশ্য সম্পর্কে অবহিতকরণ হযরত আব্বাস (রা) এ সমুদয় ঘটনা লিখে দ্রুতগামী এক ভৃত্যের মাধ্যমে রাসূলুল্লাহ্ (সা)-এর খিদমতে প্রেরণ করেন এবং ভূত্যকে তাগিদ দেন যে, যেভাবেই হোক, তিনদিনের মধ্যেই এ পত্র তাঁর কাছে পৌঁছাবে মহানবী (সা) কর্তৃক সাহাবায়ে কিরামের সাথে পরামর্শ এ সংবাদ পাওয়ামাত্র তিনি হযরত আনাস এবং মুনিস (রা)-কে কুরায়শ বাহিনীর ১. যারকানী, ইখ. পৃ. ২১। ফঘ/,2110001109.001)
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।