Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

১৬০ সীরাতুল মুস্তফা (সা) চাইলে তাড়াতাড়ি এসো। আমি দরজা বন্ধ করে দিচ্ছি। আমি দ্রুত ভিতরে প্রবেশ করলাম এবং লুকিয়ে একপাশে বসে পড়লাম । আবু রাফে' প্রাসাদে বাস করত এবং রাতে সেখানে গল্পের আসর বসত । যখন গল্পের আসর শেষ হয়ে গেল এবং লোকজন নিজ নিজ ঘরে ফিরে গেল, তখন দারোয়ান দরজা বন্ধ করে দিল এবং চাবির গোছা এনে একটি খুঁটিতে ঝুলিয়ে রাখল । যখন সবাই নিদ্রা গেল, আমি উঠে খুঁটি থেকে চাবির গোছা নামিয়ে নিয়ে দরজা খুলে প্রসাদের ভিতরে প্রবেশ করলাম । আমি যে দরজাই খুললাম, ভিতরে প্রবেশ করে তা বন্ধ করে দিলাম যাতে লোকজন আমার আগমন সংবাদ পেলেও আমি আমার কাজ শেষ করতে পারি। প্রাসাদে উপস্থিত হয়ে দেখলাম তা অন্ধকারাচ্ছন্ন, আর আবু রাফে* তার পরিবার- পরিজনের মধ্যে শুয়ে ছিল। আমি বুঝতে পারছিলাম না যে, আবূ রাফে' কোথায় এবং কোনদিকে । আমি ডাক দিলাম, ওহে আবু রাফে। আবু রাফে বলল, কে ? আমি ভয়ে ভয়ে তার আওয়াজ লক্ষ্য করে তরবারি চালালাম । কিন্তু তা বিফল হলো । আবু রাফে" একটা চিৎকার দিল। একটু পরে আমি কণ্ঠস্বর পরিবর্তন করে সহানুভূতির সুরে বললাম, আবূ রাফে' এটা কিসের শব্দ ? আবূ রাফে" বলল, এক্ষুণি কোন ব্যক্তি আমার উপর তরবারি চালিয়ে ছিল। শোনামাত্র আমি দ্বিতীয়বার তরবারি চালালাম, যার ফলে সে গুরুতর আহত হলো। এরপর আমি তরবারির সম্মুখভাগ তার পেটের উপর রেখে এত জোরে চাপ দিলাম যে, তা পিঠ পর্যন্ত পৌছে গেল। ফলে আমি বুঝতে পেলাম, আমি তার সমাপ্তি ঘটাতে পেরেছি । এবারে আমি ফিরে চললাম এবং একটি একটি দরজা খুলে অগ্রসর হলাম । যখন সিঁড়ি দিয়ে নামছিলাম, তখন মনে হলো মাটির কাছে এসে পড়েছি। এতে নামতে গিয়ে পড়ে গেলাম এবং আমার পায়ের গোছার হাড় ভেঙ্গে গেল । চাঁদনী রাত ছিল, আমি আমার পাগড়ি খুলে পা বাঁধলাম এবং সঙ্গীদের কাছে এসে বললাম, তোমরা যাও এবং রাসূলুল্লাহ সো)-কে এ সুসংবাদ দাও। আমি এখানেই বসে রইলাম এবং ওর মৃত্যু ও নিহত হওয়ার ঘোষণা শুনে আসব । কাজেই যখন প্রভাত হলো এবং মোরগ বাক দিতে শুরু করল, তখন ঘোষণাকারী কিল্লার চুড়ায় উঠে তার মৃত্যু সংবাদ ঘোষণা করল । তা শুনে আমি সেখান থেকে রওয়ানা হলাম এবং সঙ্গীদের মিলিত হয়ে বললাম, দ্রুত চল, আল্লাহ আবু রাফে'কে ধ্বংস করেছেন। সেখান থেকে অগ্রসর হয়ে ব্লাসূলুল্নাহ (সা)-এর খিদমতে উপস্থিত হলাম ও তাঁকে এ সুসংবাদ দিলাম এবং সমুদয় ঘটনা তাঁর কাছে খুলে বললাম । তিনি বললেন, তোমার পা বিছিয়ে দাও। আমি পা বিছিয়ে দিলাম । তিনি তাতে তাঁর পবিভ্র হাত বুলিয়ে দিলেন। আমার মনে হল যে, পায়ে কোনদিন কোন আঘাতই ছিল না। (সহীহ বুখারী, আবু রাফে' হত্যা অধ্যায়, ফাতহুল বারী, আবু রাফে' হত্যা অধ্যায়; আল বিদায়া ওয়ান নিহায়া, ৪খ. পৃ. ১৩৮)। ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।