সীরাতুল মুস্তফা (সা) ১৫৯ তাদেরকে সাহায্য করে । এছাড়া সে সব সময়েই মুসলমানদের বিরুদ্ধে শক্রতায় প্রচুর অর্থ ব্যয় করত ।১ কাব ইবন আশরাফের মৃত্যুদণ্ড কার্যকরকারী হযরত মুহাম্মদ ইবন মাসলামা এবং তাঁর সঙ্গীগণ (রা) যেহেতু সবাই আওস গোত্রের লোক ছিলেন, সেহেতু খাযরাজ গোত্রের মনে এ ধারণার উদয় হলো যে, আওস গোত্র তো রাসূলুল্লাহ (সা)-এর একজন প্রাণঘাতী শত্রু, রাসূলের দরবারের একজন অপরাধী ও উদ্ধত আচরণকারী কা'ব ইবন আশরাফকে হত্যা করে সৌভাগ্য ও মর্যাদা হাসিল করেছে, কাজেই আমাদেরও উচিত রাসূলের অপর শক্র, অপরাধী ও উদ্ধত আচরণকারী আবু রাফে“র মৃত্যুদণ্ড কার্যকর করে হত্যার উভয় জাহানের সম্মান ও মর্যাদা লাভ করা । সুতরাং তারা রাসূলুল্লাহ (সো)-এর দরবারে উপস্থিত হয়ে আবু রাফে'র মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমতি প্রার্থনা করে । তিনি অনুমতি দান করেন ।২ আবু কাতাদা, হারিস ইবন রিবঈ এবং খুযাঈ ইবন আসওয়াদ (রা)-কে তাকে হত্যার জন্য প্রেরণ করেন। হযরত আবদুল্লাহ ইবন আতীক (রা)-কে এ দলের নেতা মনোনীত করেন এবং বিশেষভাবে নির্দেশ দেন, কোন শিশু ও স্ত্রীলোকে যেন কখনই হত্যা না করা হয় ০ তৃতীয় হিজরীর জমাদিউস সানী মাসের মাঝামার্কি সময়ে আবদুল্লাহ ইবন আতীক (রা) তাঁর সঙ্গিগণ সহ খায়বরের দিকে যাত্রা করেন (তারিখে তাবারী, ৩খ. পৃ. ৬)। সহীহ বুখারীতে হযরত বারা ইবন আযিব (রা) সূত্রে বর্ণিত হয়েছে, সূর্য অস্তমিত হওয়ার পর মানুষ যখন নিজ নিজ পশুপালকে চারণভূমি থেকে ফিরিয়ে নিয়ে যায়, তখন এঁরা খায়বরে এসে উপস্থিত হন। আবু রাফে-এর কিন্লা যখন নিকটবর্তী হলো, তখন আবদুল্লাহ ইবন আতীক (রা) তার সঙ্গীদের বললেন, তোমরা এখানেই বসে অপেক্ষা কর। আমি ভিতরে প্রবেশের কোন উপায় খুজে বের করি । যখন দরজার একদম নিকটবততী হলাম, তখন কাপড় মুড়ি দিয়ে এভাবে বসে পড়লাম, যেমনভাবে মানুষ তার প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য বসে থাকে । দারোয়ান আমাকে ১. আল-বিদায়া ওয়ান নিহায়া, ৪খ. পৃ. ১৩৭। ২. ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৬২। ৩. প্রাণ্ুত্ত, পৃ. ২৬৩ । ৪. এটা ইমাম তাবারীর বক্তব্য, ইবন সাদ বলেন আবু রাফে' নিহত হওয়ার ঘটনা ষষ্ঠ হিজরীর রমযান মাসে সংঘটিত হয়। কেউ বলেন, এটা চতুর্থ অথবা পঞ্চম হিজরীর যিলহজ্জ মাসের ঘটনা আর কেউ বলেছেন, তৃতীয় হিজরীর রজব মাদে এ ঘটনা সংঘটিত হয়েছে। ইমাম বুখারী তাঁর সহীহ বুখারীতে ইমাম যুহরী সূত্রে বলেন, আবু রাফে" কাব ইবন আশরাফের পর নিহত হয়েছে । ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৬৩। ফ্ড,2110001109.001)
— পৃষ্ঠা ১৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।