১৫৮ সীরাতুল মুস্তফা (সা) অর্থাৎ রাসূলুল্লাহ (সা)-এর আদেশ পেলে তুমি যে আমার ভাই এ চিন্তাও করতাম না। শুনে হুয়ায়সা স্তন্তিত হয়ে পড়ল এবং অবচেতনভাবে বলে উঠল, আল্লাহর কসম, এটাই প্রকৃত দীন, যা অন্তরে এমনিভাবে দৃঢ়তা ও একনিষ্ঠতার সৃষ্টি করে। এরপর হুয়ায়সা রাসূলুল্লাহ (সা)-এর দরবারে উপস্থিত হলেন এবং সাচ্চা দিলে ইসলাম গ্রহণ করলেন। হযরত যায়দ ইবন হারিসা (রা)-এর অভিযান €ৃতীয় হিজরীর জমাদিউস সানীর প্রথমভাগ) বদর যুদ্ধের ঘটনার পর মক্কার কুরায়শগণ মুসলমানদের প্রতি এতটা ভীত ও সন্ত্রস্ত হয়ে পড়ল যে, তাদের আক্রমণের ভয়ে নিজেদের পুরাতন পথে চলাচল পর্যন্ত ছেড়ে দিল। সুতরাং সিরিয়ার পথ বর্জন করে তারা ইরাকের পথ গ্রহণ করল এবং পথ মক্কা থেকে প্রচুর পণ্য সামগ্রী সহ একটি বাণিজ্য কাফেলা ইরাকের পথে রওয়ানা হলো। এ কাফেলায় আবু সুফিয়ান ইবন হারব, সাফওয়ান ইবন উমায়্যা, হুয়ায়তিব ইবন আবদুল উযা এবং আবদুল্লাহ ইবন আবু রবীয়াও ছিলেন (মক্কা বিজয়ের সময় এ চারজনই ইসলাম গ্রহণে ধন্য হন)। রাসূলুল্লাহ (সা) যখন এ সংবাদ পেলেন, তখন হযরত যায়দ ইবন হারিসা (রা)-এর নেতৃত্বে একশত সাহাবীর একটি দল প্রেরণ করলেন। তারা উপস্থিত হয়েই বাণিজ্য বহরে আক্রমণ করে বসলেন। এতে কাফেলা তো দখল করলেন, কিন্তু গোত্রপতি, সম্প্রদায়ের সন্ত্ান্ত ব্যক্তিবর্গ এবং কাফেলার লোকজন পালিয়ে গেল। কেবল ফুরাত ইবন হায়্যান আজালীকে গ্রেফতার করে মদীনায় নিয়ে এলেন । ফুরাত মদীনায় এসে ইসলাম গ্রহণ করলেন । মালে গনীমতের প্রাচুর্য এরদ্বারা বুঝা যায় যে, যখন এ মালের এক-পঞ্চমাংশ পৃথক করা হলো, তার পরিমাণ দাঁড়িয়েছিল বিশ হাজার দিরহাম | এতে বুঝা যায়, সমুদয় মালের পরিমাণ ছিল এক লক্ষ দিরহাম ১ আবু রাফে“র মৃত্যুদণ্ড তৃতীয় হিজরীর মধ্য জমাদিউস সানী) আবু রাফে ছিল একজন ধনাঢ্য ইয়াহুদী ব্যবসায়ী । আবু রাফে' ছিল তার উপাধি, আর তার নাম ছিল আবদুল্লাহ ইবন আবুল হুকায়ক। তাকে বান্লাম ইবন আবুল হুকায়কও বলা হতো । খায়বরের নিকটে এক উপত্যকায় সে বাস করত । সে ছিল রাসূলুল্লাহ (সা)-এর ভয়ঙ্কর শত্রু এবং তাঁকে নানাভাবে কষ্ট দিত । সে ছিল কাব ইবন আশরাফের হিতাকাজক্মী ও সাহায্যকারী ৷ এই ব্যক্তিই আহ্যাব যুদ্ধে মকার কুরায়শদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে প্ররোচিত করে এবং প্রচুর ধন-সম্পদ দিয়ে ১. তাবাকাতে ইবন সা'দ, ২খ. পৃ. ২৫; যারকানী, ২খ. পৃ. ১৭। ফ্দ/,2110001109.001)
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।