Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৫৫ কিন্তু এমতাবস্থায় আমরা আমাদের অস্ত্র আপনার কাছে বন্ধক রাখতে পারি । কিন্তু নিজেদের স্ত্রী ও কন্যা বন্ধক রাখা সম্পূর্ণ অসম্ভব । কাব তা মেনে নিল এবং সিদ্ধান্ত হলো যে, রাত্রিকালে এসে শস্য নিয়ে যাবে ও অস্ত্র বন্ধক রেখে যাবে । ওয়াদামাফিক এরা রাত্রিতে এসে উপস্থিত হলেন এবং কা“বকে ডাকলেন । কাব তার ঘর থেকে বের হতে চাইল । তার স্ত্রী বলল, এ সময় কোথায় যাচ্ছ ? কাব বলল, মুহাম্মদ ইবন মাসলামা এবং আমার দুধভাই আবু নায়লা এসেছে, অপর কেউ নয়, তুমি চিন্তা করো না। স্ত্রী বলল, এ আওয়াজ থেকে আমি রক্তের আভাস পাচ্ছি। কাব বলল, সন্ত্রান্ত বংশের কাউকে যদি রাত্রিকালে বর্শাঘাত করার জন্যও ডাকা হয়, তবুও তার যাওয়া দরকার । মুহাম্মদ ইবন মাসলামা তার সঙ্গীদেরকে বুঝালেন যে, কাব এলে আমি তার চুলের গ্রাণ নেব। যখন দেখবে যে, আমি মযবৃতভাবে তার চুল ধরেছি, তখন মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য দ্রুত তার মাথাটা কেটে ফেলবে কাজেই যখন কাব এলো, তার পা থেকে মাথা পর্যন্ত সুগন্ধি ছড়াচ্ছিল। মুহাম্মদ ইবন মাসলামা বললেন, আজকের মত এমন সুগন্ধি ঘাণ তো আমি কখনো পাইনি । কা'ব বলল, আমার কাছে আরবের সর্বাপেক্ষা সুদর্শন, সুন্দরী এবং সবচে সুগন্ধিযুক্ত স্ত্রীলোক রয়েছে। মুহাম্মদ ইবন মাসলামা বললেন, আপনি কি আমাকে আপনার সুগন্ধিযুক্ত চুলের আ্রাণ নেয়ার অনুমতি দেবেন ? কাব বলল, হ্যা, অনুমতি দিলাম । মুহাম্মদ ইবন মাসলামা অগ্রসর হয়ে নিজেও তার চুল শুঁকলেন এবং সঙ্গীদেরকেও শৌকালেন। কিছুক্ষণ পর মুহাম্মদ ইবন মাসলামা বললেন, আপনি কি দ্বিতীয়বার আমাকে চুল শৌকার অনুমতি দেবেন? কা“ৰ বলল, তোমার ইচ্ছেমত । মুহাম্মদ ইবন মাসলামা উঠলেন এবং চুল শুঁকতে মনযোগী হলেন। যখন মাথার চুল দৃঢ়ভাবে ধরলেন ও সঙ্গীদেরকে ইল্গিত দিলেন, তারা সবাই তখন দ্রুত তার মাথা কেটে ফেলল এবং চটজলদি কাজ সমাপ্ত করল ।১ আর শেষরাতে তারা রাসূলুল্লাহ সো)-এর খিদমতে উপস্থিত হলেন । তিনি তাদের দেখামাত্র বললেন : ৪১ ৯৯) ০) “এ চেহারাগুলো সফল হয়েছে ।” তারা উত্তরে বললেন : এ]। 1১...) & এ ৯১১ “আর সর্ব প্রথম হে আল্লাহর রাসূল, আপনার পবিত্র চেহারা ।” এরপ তারা কা“ব ইবন আশরাফের কর্তিত মাথা তাঁর সামনে পেশ করলেন । তিনি আলহামদু লিল্লাহ বলে আল্লাহর শোকর আদায় করলেন । ইয়াহুদীরা যখন এ ঘটনার সংবাদ পেল, তখন অত্যন্ত চিন্তিত ও ভীত হয়ে পড়ল এবং প্রভাত হলে ইয়াহুদীদের একটি দল রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে উপস্থিত হলো এবং আরয করল, আমাদের সর্দারকে এভাবে মারা হয়েছে। তিনি বললেন, সে ১. ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৬০। ২. প্রাগুক্ত, পৃ. ২৬২। ফ্,2110001109.001)

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।