১৫৪ সীরাতুল মুস্তফা (সা) মুহাম্মদ” ইবন মাসলামা (রা) একদিন কা'বের সাথে সাক্ষাত করতে গেলেন এবং আলোচনার শুরুতে বললেন, এ ব্যক্তি [রাসূলুল্লাহ (সা)] (ফকীর-মিসকীনদের মধ্যে বন্টন করার জন্য) আমাদের নিকট থেকে সদকা ও যাকাত চায় । আর এ ব্যক্তি আমাদেরকে কষ্টে ফেলেছে (নিঃসন্দেহে এটা লোভী ও অতৃপ্ত আত্মার জন্য খুবই কষ্টদায়ক কিন্তু নিঃস্বার্থ ও সত্যবাদীদের জন্য সৎ অন্তঃকরণে সদকা দান করা এবং বস্তু, বরং আল্লাহর পথে সম্পদ ব্যয় না করাটাই তাদের নিকট কষ্টদায়ক)। আমি এক্ষণে আপনার নিকট ঝণ গ্রহণের উদ্দেশ্যে এসেছি। কা“ব বলল, এখনই কেন, এর পরে দেখ, আল্লাহর কসম, তোমরা তার দ্বারা উত্যক্ত হবে । মুহাম্মদ ইবন মাসলামা বললেন, এখন তো আমরা তাঁর অনুসারী হয়েছি, তাঁকে ত্যাগ করা আমরা পসন্দ করছি না, পরিণতির অপেক্ষায় আছি। (আর অন্তরে ছিল, পরিণতি তো আল্লাহ এবং তাঁর রাসূলের বিজয় ও দুশমনের পরাজয় অবশ্যন্তাবী এবং নিশ্চিত, যাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই)। এ সময় আমরা চাচ্ছি যে, কিছু খাদ্যশস্য আমাদেরকে ঝণ হিসেবে দিন। কাব বলল, উত্তম, তবে তোমরা আমার কাছে বন্ধক হিসেবে কিছু রাখ । তারা বললেন, আচ্ছা, কি জিনিস বন্ধক রাখতে চান ? কাব বলল, তোমাদের স্ত্রীদেরকে* বন্ধক রাখ । তারা বললেন, নিজেদের স্ত্রীদেরকে কিভাবে বন্ধক রাখতে পারি, প্রথমত আত্মমর্ধাদা ও সম্ত্রমবোধ এর পরিপন্থি । আর এটাও সঠিক যে, আপনি অত্যন্ত সুন্দর, সুদর্শন এবং যুবক ।* কাব বলল, তোমরা তোমাদের কন্যাদেরকে বন্ধক রাখ । তারা বললেন, এটা তো সমস্ত জীবনের জন্য কলঙ্কস্বরূপ, মানুষ আমাদের সন্তানদেরকে এ বলে অভিসম্পাত দেবে যে, তোমরা তো তারাই, যারা দু' অথবা তিন সের খাদ্যশস্যের জন্য নিজ কন্যাদেরকে বন্ধক দিয়েছিলে | তবে হ্যা, আমরা আমাদের অস্ত্রশস্ত্র আপনার কাছে বন্ধক রাখতে পারি । হযরত ইকরামা সূত্রে একটি মুরসাল বর্ণনায় আছে যে, তারা বলেছিলেন, আপনি জানেন, আমরা কতটা অস্ত্রের মুখাপেক্ষী এবং তা আমাদের কাছে কতটা প্রয়োজনীয় । ১. ইবন আবদুল বার-এর বর্ণনায় আছে, মুহাম্মদ ইবন মাসলামা (রা) রাসূলুল্লাহ (সা)-এর নিকট এ ওয়াদা করার পর কয়েকদিন পর্যন্ত চিন্তিত থাকেন। অবশেষে কাব ইবন আশরাফের দুধভাই আবু নায়েলা সিলকান ইবন সালামা ইবন ওয়াক্কাশ, আব্বাদ ইবন বিশর, হারিস ইবন আওস এবং আবৃ আবস ইবন জিবরান প্রমুখের সাথে মিলে পরামর্শ করেন ! এতে সবাই একমত্য প্রকাশ করেন এবং সমস্বরে বলে উঠেন, আমরা সবাই মিলে তাকে হত্যা করব। অতঃপর সবাই মিলে রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে উপস্থিত হন এবং আরয করেন, ইয়া রাসূলুল্লাহ (সা), সেখানে গিয়ে কিছু না কিছু তো বলতে হবে । তিনি বললেন, যা ভাল মনে কর, তাই বলো, এ ব্যাপারে আমার পক্ষ থেকে অনুমতি রইল । ইরশাদুস সারী। ২ এর দ্বারা এ ব্যক্তির অভ্যন্তরীন পাপচারের পরিচয় পাওয়া যায়। ৩. যুবক শব্দটি ইবন ইসহাকের বর্ণনা থেকে নেয়া হয়েছে। ফ/,2110001109.001)
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।