Seeratul Mustafa (S.A.W) : Allama Idris Kandhlawi — seeratul mustafa vol 2
/ ৪০৮
📝 লেখা 📖 পিডিএফ

সীরাতুল মুস্তফা (সা) ১৫৩ সঙ্গে রাসূলুল্লাহ (সা)-এর বিরুদ্ধে লোকজনকে উৎসাহ দিয়ে যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করছিল । একদিন সে কুরায়শদের নিয়ে হরম শরীফে আসে এবং কা“বার গিলাফ ধরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার শপথ গ্রহণ করে । কয়েকদিন পর সে মদীনায় ফিরে আসে এবং মুসলমান মহিলাদের জড়িয়ে প্রেম নিবেদনমূলক অশ্ীল কবিতা বলা শুরু করে।১ হযরত কা'ব ইবন মালিক রো) থেকে বর্ণিত আছে যে, কা'ব ইবন আশরাফ একজন বড় কবি ছিল। সে রাসূলুল্লাহ (সা)-এর নিন্দা করে কবিতা রচনা করত, মক্কার কাফিরদেরকে রাসূলুল্লাহ (সা)-এর বিরুদ্ধে যুদ্ধের জন্য সব সময় উক্কানি দিত এবং মুসলমানদেরকে নানা ধরনের কষ্ট দিত । রাসূলুল্লাহ সা) সব সময় মুসলমানদেরকে ধৈর্য ও সহনশীলতার আদেশ দিতেন কিন্তু যখন সে সব ধরনের অপকর্মের কোনটি থেকেই ক্ষান্ত হলো না, রাসূলুল্লাহ (সা) তখন নিজে শরীআতের প্রধান বিচারক হিসেবে কা'ব ইবন আশরাফকে মৃত্যুদণ্ড প্রদান করে হত্যার আদেশ দেন। (আবু দাউদ ও তিরমিযীর বরাতে ফাতহুল বারী, কা'ব ইবন আশরাফ হত্যা অধ্যায়)। এক বর্ণনায় আছে যে, একবার কা'ব ইবন আশরাফ তাঁকে দাওয়াতের বাহানায় আমন্ত্রণ করে এবং কিছু ব্যক্তিকে এ জন্যে মোতায়েন করে যে, যখন তিনি আসবেন, তখন যেন তাঁকে হত্যা করে । হযরত (সা) এসে বসেছেন এমন সময় জিবরাঈল (আ) এসে তাঁকে ওর উদ্দেশ্য সম্পর্কে অবহিত করেন । সঙ্গে সঙ্গে তিনি জিবরাঈল (আ)-এর পাখার ছায়ায় ফিরে চলে আসেন এবং তাকে হত্যার নির্দেশ দেন ১ সহীহ বুখারীতে হযরত জাবির (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সা) বলেন, তোমাদের মধ্যে কা'ব ইবন আশরাফকে হত্যার জন্য কে প্রস্তুত আছ, সে আল্লাহ এবং তাঁর রাসূলকে খুবই কষ্ট দিয়েছে ।” এ কথা শোনামাত্র হযরত মুহাম্মদ ইবন মাসলামা (রা) দীড়িয়ে যান এবং আরয করেন, ইয়া রাসূলাল্লাহ (সা), আপনি কি তার হত্যা কামনা করেন ? তিনি (সা) বললেন, হ্যা । মুহাম্মদ ইবন মাসলামা (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ (সা)! তাহলে আমাকে কিছু বলার অনুমতি দিন (অর্থাৎ এমন কিছু দুর্বোধ্য, প্রশংসাসূচক এবং ছ্যর্থক বাক্য), যা শুনে সে দৃশ্যত আনন্দিত হয়। তিনি বললেন, অনুমতি রইল । ১. যারকানী, ২খ. পৃ. ৯; ইবন হিশাম, ২খ. পৃ. ৭১। ২. ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৫৯। ৩. অপর এক বর্ণনায় আছে যে, নিশ্চয়ই এ ব্যক্তি তার কবিতা দ্বারা আমাদেরকে খুবই কষ্ট ও নির্যাতন করছে এবং মক্কার মুশরিকদেরকে আমাদের বিরুদ্ধে শক্তি উৎসাহ) দিচ্ছে। (হাকিম তাঁর আল ইকলীল গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন)-ফাতহুল বারী, ৭খ. পৃ. ২৫৯; যারকানী, তখ. পৃ, ১০। ফ/,2110001109.001)

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।